মহানগর
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাথে ‘আমরা জুলাই যোদ্ধা’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সামাজিক সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’-র নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা কমিটির নেতৃবৃন্দ।
গত ১৭ মে (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবগঠিত জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির তালিকা তাঁর হাতে তুলে দেন।
শুভেচ্ছা বিনিময় শেষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ‘আমরা জুলাই যোদ্ধা’-র নেতৃবৃন্দ তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
সংগঠনের ইতিবাচক ও কল্যাণমুখী চিন্তাভাবনাকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি যুবসমাজকে দেশের উন্নয়নে ও জনকল্যাণমূলক কাজে আরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে সংগঠনের যে কোনো ভালো ও মানবিক কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের দুই কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন:
জেলা শাখা: আহ্বায়ক মাহবুব আলম, সদস্য সচিব মোহাজ্জেম হোসেন সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিলশান আফরিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান (রুমি), যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ইমন ও কাউসার আহমেদ সুমন।
মহানগর শাখা: আহ্বায়ক মেহেদী হাসান মিরাজ, সদস্য সচিব আলিমুল ইসলাম সিফাত এবং সদস্য আতাহারুল হক আকাশ।