শুক্রবার, ০১ মে ২০২৬ | Friday, 01 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযান: ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ওসমানী পৌর স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: নারায়ণগঞ্জে ৪র্থ দিনেও হকারদের বিক্ষোভ বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির সোনারগাঁয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির
নগরের বাইরে

বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র, সরকারি দপ্তর ও স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তিনি এই ঝটিকা পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করেন।
​পরিদর্শনকালে জেলা প্রশাসক বন্দর উপজেলায় চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। এসময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের খোঁজখবর নেন। 

এরপর তিনি বন্দর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে ভূমিসেবার মান যাচাই এবং নথিপত্র পর্যালোচনা করে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

​দুপুরে তিনি চুনাভূড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যান। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি ক্লিনিকের দায়িত্বরতদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শন শেষে জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি সকলের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং বিকেল আড়াইটার দিকে কর্মসূচী সমাপ্ত করে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।

​এসময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।"

​পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতিসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযান: ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযান: ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

শুক্রবার, ০১ মে ২০২৬
সোনারগাঁয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

দখল-দূষণমুক্ত খাল ফিরিয়ে আনতে আড়াইহাজারে খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি আজাদ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আকিজ সিমেন্টের ২০ বস্তা সিমেন্ট ও চাকা চুরির ঘটনায় চালক গ্রেপ্তার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

আড়াইহাজারে রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬