শুক্রবার, ০১ মে ২০২৬ | Friday, 01 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযান: ৬টি ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের ওসমানী পৌর স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: নারায়ণগঞ্জে ৪র্থ দিনেও হকারদের বিক্ষোভ বন্দরের বিভিন্ন প্রতিষ্ঠান ও পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির সোনারগাঁয়ে ১৫০ পুরিয়া হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড গুলি উদ্ধার নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: নারায়ণগঞ্জে ৪র্থ দিনেও হকারদের বিক্ষোভ
মহানগর

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: নারায়ণগঞ্জে ৪র্থ দিনেও হকারদের বিক্ষোভ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হকাররা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকশ’ হকার জড়ো হয়ে এই প্রতিবাদ জানান।
বিক্ষুব্ধ হকারদের দাবি, স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টার পর থেকে তাদের ফুটপাতে বসতে দিতে হবে। মিছিলে তারা ফুটপাত দখল করে বসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের উচ্ছেদের ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার নিয়ে জীবনধারণ করাই এখন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী হকার ইউনিয়ন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি কেএম মিজানুর রহমান রনি। সমাবেশে হকাররা আবেগঘন কণ্ঠে বলেন, "আমরা রাজনীতি বুঝি না, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের সন্তানদের স্কুলের বেতন দিতে পারছি না, ঘর ভাড়া বাকি পড়ে আছে। আমাদের রুটি-রুজির একটা সমাধান করুন।"
​তারা আরও বলেন, "আমরা কারও বিরুদ্ধে লড়াই করতে নামিনি। আমরা শুধু বাঁচার অধিকার চাই। সরকার আসে, সরকার যায়, কিন্তু হকাররা রাজপথেই থেকে যায়। আমাদের সম্মান দিয়ে বাঁচার সুযোগ করে দিন।"
অন্যদিকে, একই দিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান অব্যাহত ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিটি কর্পোরেশনের কর্মীরা শহরের বিভিন্ন সড়কে অবস্থান নেন যেন কেউ ফুটপাতে বসতে না পারে। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের স্বার্থে ফুটপাত কোনোভাবেই দখল করতে দেওয়া হবে হবে না। এই শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান চলবে।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী হকার ইউনিয়ন দলের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সহসভাপতি মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় হকার নেতৃবৃন্দ।

​উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। এরপর থেকে শহরের ফুটপাতগুলো হকারমুক্ত থাকলেও কর্মহীন হয়ে পড়া কয়েক হাজার হকার এখন রাজপথে তাদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ওসমানী পৌর স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন

ওসমানী পৌর স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু

নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জে হকারদের বিক্ষোভের পরপরই প্রশাসনের উচ্ছেদ অভিযান

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

​"পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" স্লোগানে নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬