রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | Sunday, 26 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু রূপগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: লুট ২৭ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব
মহানগর

জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব

শেয়ার করুন:
জাতীয়তাবাদী প্রত্যেক কর্মীকে সাধ্যমতো সর্বোচ্চ সম্মান দেওয়ার মানসিকতা রয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের কালাবাজার এলাকায় অবস্থিত জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা ও মহানগর জাসাসের কর্মী সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রশিক্ষিত কর্মী দলের প্রাণ। আজকের এই কর্মী সম্মেলন দক্ষ কর্মী গড়ে তোলার যে সংস্কৃতি তৈরি করে, তা থেকে আমরা অনেকাংশে দূরে সরে গেছি। অথচ বর্তমান বাস্তবতায় এটি অত্যন্ত প্রয়োজন।”

রাজীব বলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে আয়োজিত এ ধরনের কর্মী সভা সংগঠনকে আরও সুসংগঠিত করতে সহায়ক হবে। এ উদ্যোগ গ্রহণের জন্য তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচি ও নেতাকর্মীদের মধ্যে আন্তরিকতার বন্ধন তৈরির যে সুযোগ থাকা দরকার ছিল, তা অনেক ক্ষেত্রে কমে গেছে। ফলে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

জেলা বিএনপির এই নেতা বলেন, “অনেকে অভিযোগ করেন জেলা ও মহানগর বিএনপি কর্মসূচিতে সবাইকে ডাকে না। তবে বিষয়টি পুরোপুরি সত্য নয়। আমাদের প্রতিটি কর্মসূচিতে জাসাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।”

তিনি বলেন, কিছুটা অভিমান বা অনুযোগ থাকতে পারে, তবে সংগঠনের পক্ষ থেকে কারও মূল্যায়নের ঘাটতি নেই। বিএনপির প্রতিটি কর্মীকে যথাসাধ্য সর্বোচ্চ সম্মান দেওয়ার মানসিকতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‘শহীদ জিয়া হল’ প্রসঙ্গে তিনি বলেন, এটি নারায়ণগঞ্জবাসীর আবেগের বিষয়। তবে এ বিষয়ে ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ নেই। জেলা পরিষদ প্রশাসক এ বিষয়ে উদ্যোগ নেবেন এবং খুব শিগগিরই জিয়া হল আগের রূপে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন। এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকে উপস্থিত ছিলেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'

নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন

নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু

নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ শহরে হকারমুক্ত ফুটপাত: দীর্ঘদিনের ভোগান্তির অবসান

নারায়ণগঞ্জ শহরে হকারমুক্ত ফুটপাত: দীর্ঘদিনের ভোগান্তির অবসান

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬