মহানগর
নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু
নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হলেও প্রশাসনের কার্যক্রম এখনো দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু।
শনিবার (২৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, আপনারা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যতটুকু হাঁটাচলা করতেন, এখন তা আরও বাড়ার কথা ছিল। যেহেতু একটি নতুন সরকার এসেছে, এখন কেন পারছেন না? সমস্যা কোথায়?
তিনি আরও বলেন, আগে বলা হতো জনপ্রতিনিধি ছাড়া ফুটপাত দখলমুক্ত ও যানজটমুক্ত করা চ্যালেঞ্জ। কিন্তু এখন জনপ্রতিনিধি, নারায়ণগঞ্জের সন্তানরা এবং স্থানীয় জনগণের সম্মতিতে ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। তারপরও প্রশাসনের কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যাচ্ছে না।
চেম্বার পরিচালক তার পোস্টে উল্লেখ করেন, নারায়ণগঞ্জকে সুন্দরভাবে গড়ে তুলতে যেমন জনপ্রতিনিধি ও নগরবাসীর দায়িত্ব রয়েছে, তেমনি প্রশাসনেরও দায়িত্ব রয়েছে।