রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ | Sunday, 26 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে আগামী ২ মে অনুষ্ঠিত হবে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে সর্বোচ্চ সম্মান দেওয়া আমাদের লক্ষ্য’: মাশুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জে চাষাড়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে 'বহুমুখী পাটপণ্য মেলা ২০২৬' মেলার উদ্বোধন নারায়ণগঞ্জে ফুটপাত ও যানজট: প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুললেন চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু রূপগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: লুট ২৭ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস
নগরের বাইরে

ফতুল্লায় গ্যাস চুরির দায়ে কারখানার সংযোগ বিচ্ছিন্ন: ঘণ্টায় চুরি হতো ১২ হাজার ঘনফুট গ্যাস

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে 'প্যাটার্ন ফিনিশিং' নামের একটি ডাইং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের একটি ভিজিল্যান্স টিম এই অভিযান পরিচালনা করে।
​গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা রেললাইন বটতলা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। অভিযানের নেতৃত্ব দেন তিতাস গ্যাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মঞ্জুর আজিজ মোহন।
​কর্তৃপক্ষ জানায়, বর্তমানে গ্যাস চুরির সাথে জড়িতরা সাধারণত দিনের বেলায় সতর্ক থাকে এবং রাতে কার্যক্রম চালায়। এই বিষয়টি মাথায় রেখে তিতাস গ্যাসের ভিজিল্যান্স টিম ফজরের নামাজের পরপরই অভিযান শুরু করে।
​পরিদর্শনকালে কারখানার আরএমএস (RMS) রুমটি তালাবদ্ধ পাওয়া যায়। তবে সরু ফাঁক দিয়ে তল্লাশি চালিয়ে দেখা যায়, কারখানার মেকানিক্যাল মিটারে তিনটি শক্তিশালী চুম্বক (ম্যাগনেট) ব্যবহার করা হয়েছে, যা মিটারকে ধীরগতিতে ঘুরতে বাধ্য করছিল। এছাড়া ইবিসি মিটারের পালসও বন্ধ করে রাখা হয়েছিল।
​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এ কারখানায় প্রতি ঘণ্টায় প্রায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করা হচ্ছিল। অভিযুক্ত মিটারটি কর্তৃপক্ষ খুলে নিয়েছে এবং নীতিমালা অনুযায়ী বকেয়া বিল ও জরিমানা আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
​তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটি আমজাদ হোসেন মোল্লার নামে নিবন্ধিত হলেও বর্তমানে এটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
​অভিযানের সময় তিতাস গ্যাসের উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—
​প্রকৌশলী মো. আতিকুর রহমান, জোনাল ম্যানেজার, ফতুল্লা জোন।
​প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, জোনাল ম্যানেজার, নারায়ণগঞ্জ অঞ্চল।
​শাহ এমদাদ হোসেন, জরুরি ব্যবস্থাপক।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার

সরকারি জায়গা দখল ও চাঁদাবাজি: সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে ভুয়া ব্র‍্যান্ডের ভোজ্য তেল মোড়কজাত: ১ লাখ টাকা জরিমানা

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক

সোনারগাঁওয়ে ১ কেজি গাঁজাসহ এক কিশোরী আটক

রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি

ফতুল্লায় গার্মেন্ট ওয়েস্টেজ ব্যবসা নিয়ে প্রাণনাশের হুমকি, জেলা যুবদল নেতার বিরুদ্ধে জিডি

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: লুট ২৭ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী

রূপগঞ্জে লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: লুট ২৭ লাখ টাকা ও মূল্যবান সামগ্রী

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শোক সংবাদ: না ফেরার দেশে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান

শোক সংবাদ: না ফেরার দেশে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সাবেক পরিদর্শক আসাদুজ্জামান

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬