বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Thursday, 23 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা ও হেরোইনসহ আটক ৪ ফতুল্লায় নিখোঁজ দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বিএনপি নেতা ও পুলিশ ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: সোনারগাঁয়ের কেন্দ্রে কেন্দ্রসচিবসহ ১২ শিক্ষক অব্যাহতি নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা ফতুল্লায় মর্মান্তিক মৃত্যু: ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি সোনারগাঁয়ে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি
মহানগর

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী রাজনৈতিক পর্ষদ (পলিটিকাল কাউন্সিল-পিসি) সদস্য হয়েছেন দলের দুই সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ড. আতিক মুজাহিদ। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং দলের যুগ্ম সদস্য সচিব ও নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হলো।

উল্লেখ্য, এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন দলের শৃঙ্খলা কমিটির প্রধানের দায়িত্বেও রয়েছেন।

নতুন দুজন যুক্ত হওয়ায় এনসিপির পিসি সদস্য সংখ্যা ১২ জনে দাঁড়ালো। তারা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক ((দক্ষিণান্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন (এমপি)।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ

ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬