বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | Thursday, 23 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা ও হেরোইনসহ আটক ৪ ফতুল্লায় নিখোঁজ দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বিএনপি নেতা ও পুলিশ ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: সোনারগাঁয়ের কেন্দ্রে কেন্দ্রসচিবসহ ১২ শিক্ষক অব্যাহতি নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা ফতুল্লায় মর্মান্তিক মৃত্যু: ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি সোনারগাঁয়ে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা
মহানগর

নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় ধারাবাহিক অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) পৃথক দু’টি অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ বিধি লঙ্ঘনকারী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

সদর উপজেলায় পরিচালিত এক অভিযানে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

এসময় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী পাঁচটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে চারটি যানবাহন থেকে মোট ২ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং পাঁচটি হর্ন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

অন্যদিকে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আড়াইহাজার উপজেলায় ইটিপিবিহীন তরল বর্জ্য উৎপাদনকারী অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালানো হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টিম এ অভিযান পরিচালনা করে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ

ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬