শুক্রবার, ২৬ জুন ২০২৬ | Friday, 26 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বাংলার শিরোনাম’র উদ্যোগে উন্নয়ন সাংবাদিকতা বিষয়ক কর্মশালা আড়াইহাজারের রিপন হত্যা মামলার আসামি আমজাদ চিটাগাং রোড থেকে গ্রেপ্তার নারায়ণগঞ্জ-ঢাকা সড়কে সাঁটানো হলো শত শত কালিমার পতাকা, তদন্তে পুলিশ কামেসীকে এমপি বানাতে ব্যর্থ রিয়াদ-সেন্টু বহাল তবিয়তে, ফেরার অপেক্ষায় গিয়াস-শাহআলম! পাগলায় রেল সেতু নির্মাণ: ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জসহ বিস্তীর্ণ এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ আদমজীনগরে স্কুলছাত্রী স্বপ্না হত্যার ২ বছর: খুনিরা এখনো অধরা, বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জে এমপিপুত্রই ‘ছায়া এমপি,’ দাপট সর্বত্র নারায়ণগঞ্জের বিসিল শিল্প এলাকায় দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, ইটিপি বন্ধ রাখায় ক্ষোভ মাশুকুল ইসলাম রাজীবের আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. জাতীয়
ছয় সিটিতে বিএনপির প্রশাসক নিয়োগ ‘ক্ষমতার অপব্যবহার’,  অভিযোগ এনসিপির
জাতীয়

ছয় সিটিতে বিএনপির প্রশাসক নিয়োগ ‘ক্ষমতার অপব্যবহার’, অভিযোগ এনসিপির

শেয়ার করুন:

ছয়টি সিটি করপোরেশনে বিএনপির প্রশাসক নিয়োগ দেওয়ার ঘটনাকেক্ষমতার অপব্যবহারবলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাশাপাশিরাজপথে কোনো আন্দোলন করা যাবে না’, সরকারের এমন অবস্থান নিয়ে প্রশ্ন তুলে দলটি বলছে, এমন আচরণে তারা বিগত আওয়ামী লীগ সরকারের ছায়া দেখছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তোলেন  এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।

ঢাকার উত্তর দক্ষিণ সিটি, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক পদে এদিন বিএনপির ছয় নেতা দায়িত্ব নিয়েছেন। তাদের দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে সরকার।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সার্জিস বলেন, “বিএনপি কর্তৃক দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ক্ষমতা দখল করার সাথে সাথে ক্ষমতার অপব্যবহার শুরু করেছে তারা।

২০২৪ সালের অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে। এরই মধ্যে ছয় সিটি করপোরেশেনে প্রশাসক নিয়োগ করল সরকার।

সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও সিটি করপোরেশনের প্রশাসক নিয়ে প্রশ্ন তোলেন। কয়েকদিন আগেই স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ।

দেশের ১২টি সিটি করপোরেশনেরই মেয়াদ শেষে হয়েছে তুলে ধরে আসিফ মাহমুদ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিন-তারিখ ঘোষণার আহ্বান জানান। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নির্বাচনের তোড়জোড় না করে ছয়টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ায় বিএনপির তীব্র সমালোচনা করে তিনি বলেন, “দলীয় বিভিন্ন জায়গায় হেরে যাওয়া প্রার্থীদের এক ধরনের প্রাইজ পোস্টিং দিল তারা। আমরা মনে করি, এই সিদ্ধান্ত নতুন বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।   আমরা দেখেছি প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতার অভাব রয়েছে। সেখানে নির্দিষ্টভাবে মেয়াদ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনটা দেখে মনে হচ্ছে আমৃত্যু হয়তোবা তারা প্রশাসক থাকবেন।

আসিফ বলেন, “১২টি সিটি করপোরেশনের মেয়াদই শেষ হয়ে গেছে। এই অবস্থায় নির্বাচন না দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া একই সাথে অগণতান্ত্রিক এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করবে। যারা প্রশাসক হয়েছেন তারা যদি প্রশাসক থেকে নির্বাচন করেন বা তার দলের কাউকে সহায়তা করেন তাহলে তো লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। দলীয় লোক চেয়ারে বসে থাকা অবস্থায় নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাটা কমে যায়।

রাস্তা বন্ধ করে আন্দোলন করা যাবে না, স্বরাষ্ট্র মন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেন এনসিপি নেতারা।

সরকার গঠনের পর গেল বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে নিজের দপ্তরে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বাংলাদেশে মব কালচার শেষ। মব কালচারকে আর কোনোভাবে উৎসাহিত করা যাবে না। দাবি দাওয়া থাকবে, তা যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে। মিছিল সমাবেশ করতে পারবে, গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত থাকবে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে মহাসড়ক বন্ধ করা যাবে না।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখন আন্দোলনের নামে রাস্তা অবরোধ করা যাবে না। অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ছোট-খাট কারণে রাস্তা অবরোধ করা হয়েছে। আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু একই সাথে কারও যৌক্তিক দাবিতে আওয়াজ ওঠানো, কথা বলার অধিকার যেন কোনভাবেই হ্যাম্পারড না হয়। সেটা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি বলা হচ্ছে কোনো ধরনের আন্দোলন করা যাবে না। এটা সংবিধানের পরিপন্থি। এই ধরনের অ্যাপ্রোচ আমরা আগের (আওয়ামী লীগ) সরকারের সময় দেখেছি। তখন যে কোনো ইস্যুতে আন্দোলনে নামলেই সেটার ওপর দমন-পীড়ন চালানো হতো।

গত দুদিন ধরে পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, “পুলিশের মাধ্যমে বিভিন্ন জায়গায় রেইডের নামে সাধারণ জনগন সাংবাদিকদের ওপরেও হামলা হয়েছে। আমরা নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এসবের মাধ্যমে জনগণকে ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, অভিযানের নামে জনগণকে হয়রানি করা এবং সাংবাদিকদের ওপর হামলা, সাধারণ জনগণের ওপর হামলা এগুলো বন্ধ করতে হবে। আমরা জানি প্রত্যেকটি থানায় কিন্তু ইনফরমেশন আছে কারা মাদকের কারবারি, কারা চুরি করে, কারা ছিনতাইকারী। কারা চুরি করে কারা ছিনতাই করে সুনির্দিষ্টভাবে এসব নিয়ে কাজ করুক। আমরা মনে করি তা না করে জনগণকে শিকার বানানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রথমেই এনসিপি নেতা হান্নান মাসউদ সংসদ নির্বাচনের সময় তার গাড়িতে, তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ তোলেন। সরকারের কাছে এসব হামলা বন্ধের দাবিও জানান সংসদের সর্ব কনিষ্ঠ এই সংসদ সদস্য।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

চাঁদ দেখা গেছে: আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আযহা

সোমবার, ১৮ মে ২০২৬
এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

এশিয়ান হাইওয়ের ধীরগতি: সংসদে এমপি মান্নানের প্রশ্ন, এলজিইডির আওতাভুক্ত নয় জানালেন মন্ত্রী

রবিবার, ২৯ মার্চ ২০২৬
ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

ব্রহ্মপুত্র নদের তীরে চলছে ‘পাপমুক্তির’ স্নানোৎসব

বুধবার, ২৫ মার্চ ২০২৬

জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

আচরণে সংযত ও সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হলেন

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬