বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ | Thursday, 28 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
দেওভোগে ছাদের দেয়াল ধসে ঘুমন্ত শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক আন্তর্জাতিক গণমাধ্যমে ঝড় তোলা নারায়ণগঞ্জের সেই ‘ডোনাল্ড ট্রাম্প’ খামারেই ফিরছে! ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি প্রাণ: নারায়ণগঞ্জবাসীকে জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহা উদযাপন ঈদুল আজহার আর মাত্র কয়েক ঘণ্টা: মন্ডলপাড়া পুলে ‘চাঁদ রাতে’ সরঞ্জামের চড়া দাম, ঘাটে ঘাটে টোল আদায়ের অভিযোগ নারায়ণগঞ্জে জুলাই অভ্যুত্থানের ২৪ শহীদ পরিবারকে এনসিপি’র কোরবানির পশু উপহার কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন, ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ তৈরি হয়েছে: হাতেম জামিন মিললেও কারাগারেই কাটাতে হবে আইভির ঈদ শিল্পখাতে কর্মসংস্থান বৃদ্ধির বাস্তবভিত্তিক পরিকল্পনা থাকতে হবে: গোলাম সারোয়ার সাঈদ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. সংগঠন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি ও র‍্যালি।
সংগঠন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি ও র‍্যালি।

শেয়ার করুন:

আজ ২১ ফেব্রুয়ারি (শনিবার) ২০২৬, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন - নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চাষাড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি সৃজয় সাহা, সহ-সভাপতি ইউশা ইসলাম,সহ-সাধারণ সম্পাদক অপূর্ব রায়, দপ্তর সম্পাদক শেখ সাদী, কার্যকরী সদস্য সিয়াম সরকার, সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম, সংগঠক মোঃ সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা সহ-সভাপতি ছাত্রনেতা সৃজয় সাহা বলেন:-  
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব বীর শহীদদের, যারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে বুক পেতে দিয়েছিলেন। ৫২-র ভাষা আন্দোলন শুধু ভাষার লড়াই ছিল না, তা ছিল অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করার এবং নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রথম স্ফুরণ।

তিনি আরো বলেন,
গত ১৭ বছর যখন আমাদের বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছে, তখন ৫২-র চেতনা আমাদের আবারও লড়াই করার সাহস যোগায়। আমরা মনে করি, একুশের চেতনা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং সর্বস্তরে মাতৃভাষার প্রচলন এবং ছাত্র সমাজের অধিকার রক্ষায় আমাদের রাজপথের লড়াই অব্যাহত রাখতে হবে।

 নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার

নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের দাবি: নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের দাবি: নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

বুধবার, ১১ মার্চ ২০২৬
মাহে রমজান উপলক্ষে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

মাহে রমজান উপলক্ষে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

শনিবার, ০৭ মার্চ ২০২৬
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায়দের পাশে সদর উপজেলা প্রেসক্লাব

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায়দের পাশে সদর উপজেলা প্রেসক্লাব

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬