শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | Friday, 24 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ শহরে হকারমুক্ত ফুটপাত: দীর্ঘদিনের ভোগান্তির অবসান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী হত্যা মামলার পলাতক আসামি সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল গ্রেফতার এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী 'রাজনৈতিক পর্ষদ' সদস্য হলেন ২ এমপি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা ও হেরোইনসহ আটক ৪ ফতুল্লায় নিখোঁজ দুই শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বিএনপি নেতা ও পুলিশ ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা: সোনারগাঁয়ের কেন্দ্রে কেন্দ্রসচিবসহ ১২ শিক্ষক অব্যাহতি নারায়ণগঞ্জে পরিবেশ রক্ষায় জোরালো অভিযান: শব্দদূষণ ও ইটিপিবিহীন কারখানার বিরুদ্ধে ব্যবস্থা ফতুল্লায় মর্মান্তিক মৃত্যু: ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. সংগঠন
মাহে রমজান উপলক্ষে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ
সংগঠন

মাহে রমজান উপলক্ষে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

শেয়ার করুন:

নারায়নগঞ্জ সিদ্বিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন মানুষের সহযোগিতায় অর্গানাইজেশন অব পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)-এর উদ্যোগে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।


শনিবার (৭ মার্চ) বিকেলে মিজমিজি পাইনাদী, তার মাকেট, সিদ্ধিরগঞ্জ পুল, হিরাজিলসহ চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এ সময় ও.পি.এ’র প্রচার ও জনসংযোগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত বলেন,
“আমরা সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতায় এই ইফতার বিতরণের আয়োজন করেছি। রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। ভবিষ্যতেও ও.পি.এ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসজুড়ে সংগঠনটির পক্ষ থেকে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার

নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের দাবি: নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের দাবি: নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

বুধবার, ১১ মার্চ ২০২৬
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায়দের পাশে সদর উপজেলা প্রেসক্লাব

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায়দের পাশে সদর উপজেলা প্রেসক্লাব

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি ও র‍্যালি।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি ও র‍্যালি।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬