বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. justice
বিবাহবার্ষিকীর দিনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড: ইতিহাসের এক বিরল ঘটনা
justice

বিবাহবার্ষিকীর দিনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড: ইতিহাসের এক বিরল ঘটনা

শেয়ার করুন:

বিবাহবার্ষিকীর দিনেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড: ইতিহাসের এক বিরল ঘটনা 

 

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের চরম বিপর্য়ের দিন আজ সোমবার ১৭ নভেম্বর। একদিকে ব্যক্তিগত জীবনে আজ তাঁর আনন্দের দিন-বিবাহবার্ষিকী। কিন্তু ইতিহোসের নির্মম পরিহাস এমন আনন্দের দিয়ে তাকে মৃত্যুতন্ড দেয়া হলো। আজ তার থাকার কথা দলীয় নেতাকর্মীদের আনন্দ ও শুভেচ্ছায় মুখর পরিবেশে। কিন্তু এবার সে সৌভাগ্য তার কপোলে জোটেনি। ববরং তাকে আজ শুনতে হলো জীবনের সবচেয়ে করূণ এবং কঠিন কথা - ফাসিতে ঝুলে মৃত্যুদন্ডে কার্কর করার শাস্তির কথা। 

 

আজ সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরে আবু সাঈদ হত্যাকাণ্ড, চানখাঁরপুলে গুলিবর্ষণ এবং আশুলিয়ায় লাশ পুড়িয়ে ফেলার মতো পাঁচটি গুরুতর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক থাকায় তাঁদের অনুপস্থিতিতেই এই রায় ঘোষিত হয়। ৩৯৭ দিনের বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় এল।

ভিন্ন প্রেক্ষাপট: বিবাহবার্ষিকীর স্মৃতি

কাকতালীয়ভাবে, আজকের দিনটি শেখ হাসিনার ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬৭ সালের এই দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ পাঁচ দশকের দাম্পত্য জীবনে ড. ওয়াজেদ মিয়া ছিলেন তাঁর নীরব সহযোদ্ধা। রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার ব্যস্ততম সময়েও ড. ওয়াজেদ মিয়া পরিবারের হাল ধরে রেখেছিলেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আজকের এই দিনটিতে গণভবন ও দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় থাকত, চলত শুভেচ্ছা বিনিময়। শেখ হাসিনা প্রায়ই বলতেন, পরিবারের শক্তিই তাঁকে জনগণের জন্য কাজ করার প্রেরণা দেয়। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে, আজ সেই দিনটিতেই তিনি দেশত্যাগী এবং আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি।

রাজনীতির ইতিহাসে আজকের দিনটি একটি নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। যে দিনটি ছিল ব্যক্তিগত জীবনের উদ্‌যাপনের, সেই দিনটিই পরিণত হলো আইনি বিপর্যয়ের দিনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের মধ্য দিয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ার একটি বড় ধাপ সম্পন্ন হলো, আর একই সঙ্গে শেখ হাসিনার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের এক করুণ অধ্যায় রচিত হলো।

Words: 335 | Characters: 2328

 

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

যাত্রাবাড়ীতে হত্যা মামলা: শেখ হাসিনা ও শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের ৫৬ জোনের বিরুদ্ধে মামলা

যাত্রাবাড়ীতে হত্যা মামলা: শেখ হাসিনা ও শামীম ওসমানসহ নারায়ণগঞ্জের ৫৬ জোনের বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু: পরিবারিক কলহে আত্মহত্যার আশঙ্কা

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু: পরিবারিক কলহে আত্মহত্যার আশঙ্কা

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
ফতুল্লায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় স্বর্ণকার নিহত, আহত দুই পথচারী

ফতুল্লায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় স্বর্ণকার নিহত, আহত দুই পথচারী

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
আড়াইহাজারে ভাবী ও ভাতিজা হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড

আড়াইহাজারে ভাবী ও ভাতিজা হত্যা মামলায় দেবরের মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার জাগো নিউজের তিন সাংবাদিক, আটক কথিত বিএনপি নেতা

ফতুল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার জাগো নিউজের তিন সাংবাদিক, আটক কথিত বিএনপি নেতা

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫