justice
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু: পরিবারিক কলহে আত্মহত্যার আশঙ্কা
ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু: পরিবারিক কলহে আত্মহত্যার আশঙ্কা
নারায়ণগঞ্জ ভয়েস ॥
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার শাহজাহান রোলিং মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২৮ বছর বয়সী এক যুবক খাঁ বাড়ি এলাকার রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় আহমেদ মিদুল নামের এক ব্যক্তি জানান, নিহত যুবক পারিবারিক কলহ এবং ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি ধারণা করছেন, এসব কারণেই যুবকটি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, “মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কমলাপুর রেলওয়ে থানার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।