মহানগর
যারা জুলাইকে ধারন করবেনা সময়ের ব্যাবধানে তারা হারিয়ে যাবে - আবদুল জব্বার
গনভোটের গন রায় বাস্তবায়নের দাবীতে চাষাড়ায় ১১ দলের বিক্ষোভ মিছিল।
জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় ঐক্যের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকাল ৫:৩০ ঘটিকায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ ও পরবর্তীতে শহর জুড়ে গণ মিছিল অনুষ্ঠিত হয়।
গণমিছিল পূর্ব সমাবেশে বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, গনভোটের গন রায়কে যারা ইগনোর করবে, বিকৃত করবে সময়ের ব্যবধানে তারা হারিয়ে যাবে।
তিনি বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনের অঙ্গীকার বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি। তিনি গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমত বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করেন।
বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশিদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি শওকত আলী,
এলডিপি সভাপতি আব্দুর রহমান, লেবার পার্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে নেতৃবৃন্দ জুলায়ে গণ হত্যায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান জানান ।
বক্তব্যে নেতারা জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা, মাদক সমস্যার মোকাবিলা এবং একটি গঠনমূলক বাংলাদেশ বিনির্মাণের বিষয়েও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, শত শত শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য ও ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন।
সভাপতিত্ব করেন,মাওলানা মামুনুর রশীদ সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস।