শনিবার, ০৪ জুলাই ২০২৬ | Saturday, 04 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৩ বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক: নারায়ণগঞ্জের ডিসি এইচএসসির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ডিসি'র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বন্দরে সাংবাদিক কিবরিয়া'র মায়ের মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়া অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর ইজারার প্রক্রিয়া বাতিল ও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নারায়ণগঞ্জে টিইউসি’র বিক্ষোভ ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ, তীব্র যানজট সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার রহস্য উদঘাটন, মূলহোতাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক: নারায়ণগঞ্জের ডিসি
মহানগর

নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক: নারায়ণগঞ্জের ডিসি

শেয়ার করুন:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উৎসবের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​শনিবার (৪ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক জমকালো সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. রায়হান কবির।

​সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এই উৎসবটি অনুষ্ঠিত হয়।

​সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর বিদ্রোহ, প্রেম ও মানবতার বাণী আজও আমাদের পথ দেখায়। তরুণ প্রজন্মকে নজরুলের চেতনায় উদ্বুদ্ধ করাই এই উৎসবের মূল লক্ষ্য।”

​তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে নজরুলের ভূমিকা অনস্বীকার্য। এ কারণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নিয়মিতভাবে নজরুলচর্চাকে উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করে যাবে।

​তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য, আলোচনা সভা এবং নজরুলবিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। উৎসবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কবি-সাহিত্যিক ও স্থানীয় সংস্কৃতিকর্মীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন।

​অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন স্কুলের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি

নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি

শনিবার, ০৪ জুলাই ২০২৬
এইচএসসির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ডিসি'র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

এইচএসসির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ডিসি'র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

শনিবার, ০৪ জুলাই ২০২৬
চট্টগ্রাম বন্দর ইজারার প্রক্রিয়া বাতিল ও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নারায়ণগঞ্জে টিইউসি’র বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর ইজারার প্রক্রিয়া বাতিল ও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নারায়ণগঞ্জে টিইউসি’র বিক্ষোভ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
ডেঙ্গু ও হাম প্রতিরোধে ফতুল্লায় জামায়াতের বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ

ডেঙ্গু ও হাম প্রতিরোধে ফতুল্লায় জামায়াতের বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
মজলুম ও দেশবাসীর সেবায় কাজ করার প্রত্যয়: ফতুল্লা থানা এনসিপির নতুন কমিটিতে অপু গাজী ও শাওন উল্লাহ

মজলুম ও দেশবাসীর সেবায় কাজ করার প্রত্যয়: ফতুল্লা থানা এনসিপির নতুন কমিটিতে অপু গাজী ও শাওন উল্লাহ

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা

নারায়ণগঞ্জে জামায়াতের মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ বার্ষিকীর কর্মসূচি ঘোষণা

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬