মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ | Tuesday, 30 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান লিংক রোডে কালেমার পতাকা: জামায়াতের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই বন্দরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলা উদ্বোধন নারায়ণগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, হাতাহাতি নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর ফটোকপি ও মোবাইল দোকান বন্ধের নির্দেশ জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলা, গুলিবিদ্ধসহ আহত ২ নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয় ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
লিংক রোডে কালেমার পতাকা: জামায়াতের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই
মহানগর

লিংক রোডে কালেমার পতাকা: জামায়াতের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই

শেয়ার করুন:

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে (লিংক রোড) সাদা কাপড়ে কালো রঙে আরবি অক্ষরে কালেমা লেখা পতাকা লাগানোর ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কেউ প্রাতিষ্ঠানিকভাবে জড়িত নন বলে জানিয়েছেন দলটির নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার।

​সোমবার (২৯ জুন) রাতে এক ভিডিও বার্তায় তিনি এই দাবি করেন। তিনি জানান, নারায়ণগঞ্জের সড়কসহ দেশের কিছু এলাকায় এ ধরনের পতাকা লাগানোর ঘটনাকে তারা প্রশংসার নজরে দেখলেও, এই কার্যক্রম দলটির কোনো কর্মসূচির অংশ নয়।

​ভিডিও বার্তায় জামায়াতের এই নেতা বলেন, “নারায়ণগঞ্জসহ সারাদেশে কালিমার পতাকা উত্তোলন করতে দেখছি। কিছু ছাত্র ও যুবক ভাইয়েরা এটি উত্তোলন করছেন। অনেকে এটি নিয়ে প্রশ্ন তুলেছেন—এটি জামায়াতে ইসলামী করছে কিনা। কালেমার পতাকা শুধু জামায়াতে ইসলামীর সম্পদ নয়, বরং এটি পৃথিবীর সকল মুসলমানের সম্পদ।”

​বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে মাওলানা আবদুল জব্বার বলেন, “বর্তমানে সারাদেশে ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা নিয়ে এক ধরনের উন্মাদনা চলছে এবং অনেকেই এসব দেশের পতাকা উড়াচ্ছেন। অনলাইন মিডিয়ায় মাদ্রাসা ছাত্র ও যুবকদের বলতে শুনেছি, অন্যান্য দেশের ইহুদিদের পতাকার বিপরীতে আমরা কালিমার পতাকা উত্তোলন করছি। কেউ যদি কালেমাকে ভালোবেসে এই পতাকা উত্তোলন করে, তবে আমরা অবশ্যই সেটিকে সাধুবাদ জানাই। তবে, প্রশাসনসহ কেউ কেউ এটিকে নেতিবাচকভাবে দেখছেন বলে মনে হচ্ছে।”

​তিনি আরও যোগ করেন, “এটি প্রশাসনের বিষয়। আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি। মানুষ ইসলামকে ভালোবেসে কালেমার পতাকা উত্তোলন করতেই পারে। তবে এটি জামায়াতে ইসলামীর কোনো ঘোষিত কর্মসূচি নয় এবং দলের কোনো নেতাকর্মী সেখানে ঘোষণা দিয়ে সম্পৃক্ত হয়েছে বলে আমাদের জানা নেই।”

​একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান জানিয়ে মহানগর আমীর বলেন, “বাংলাদেশ যতদিন থাকবে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এখানে ধর্মীয় কোনো বিদ্বেষ আমরা কামনা করি না। যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। তবে যেহেতু প্রধানত ধর্ম ইসলাম, ইসলামের অবমাননা এখানে কেউ সহ্য করবে না।”

​মহানবী (সা.)-এর আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, “মহানবী (সা.) ও তাঁর আদর্শ নিয়ে অনেকে অনেক সময় ব্যাঙ্গাত্মকভাবে কটূক্তিমূলক বক্তব্য রেখে থাকেন। আমরা এগুলোর ব্যাপারে সবসময় সোচ্চার। সমাজে ইসলামের সুমহান আদর্শ পুরোপুরি চালু হলে সর্বস্তরের অনাচার ও অবিচার দূর হবে এবং একটি শান্তিময়, সুখী সোনার বাংলাদেশ ও সোনার পৃথিবী গড়ে উঠবে।”

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

সোমবার, ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলা উদ্বোধন

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলা উদ্বোধন

সোমবার, ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর ফটোকপি ও মোবাইল দোকান বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর ফটোকপি ও মোবাইল দোকান বন্ধের নির্দেশ

সোমবার, ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

রবিবার, ২৮ জুন ২০২৬
ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

রবিবার, ২৮ জুন ২০২৬
আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

রবিবার, ২৮ জুন ২০২৬