রবিবার, ২৮ জুন ২০২৬ | Sunday, 28 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলা, গুলিবিদ্ধসহ আহত ২ নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয় ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ বন্দরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস
মহানগর

ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ধর্মগঞ্জ আমতলা জেলেপাড়ার পানিবন্দি মানুষের সমস্যা সমাধানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।

​রোববার (২৮ জুন) সকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি এই পানিবন্দি এলাকা ঘুরে দেখেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

​পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুবাইর সরদার বলেন, "এনায়েতনগর ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা এখন জলাবদ্ধতা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও বেহাল সড়ক। ইউনিয়ন হলেও এই এলাকাটি এখন শহরের রূপ নিয়েছে। কিন্তু অপরিকল্পিত নগরায়ণের কারণে এখনই যদি ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান করা না হয়, তবে ভবিষ্যতে এটি বসবাসের অনুপযোগী এলাকায় পরিণত হতে পারে।"

​এলাকার খাল খনন ও সংস্কারের বিষয়ে তিনি জানান, সরকারি উদ্যোগে ইতিমধ্যে খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। কল্যাণীয় খালের খননকাজের উদ্বোধন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে খালের পূর্ণাঙ্গ সংস্কার সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর পাশাপাশি খালের জায়গা দখল করে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই নেতা।

​জলাবদ্ধতার স্থায়ী সমাধানে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে যুবাইর সরদার বলেন, "শুধু এনায়েতনগর নয়, পুরো নারায়ণগঞ্জ-৪ আসনের জন্য একটি সমন্বিত রোড ম্যাপ তৈরি করা হয়েছে। ওই পরিকল্পনার আওতায় একই চ্যানেলের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। সরু পাইপের পরিবর্তে ২ থেকে ৩ মিটার প্রশস্ত স্থায়ী ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের।"

​তিনি আরও যোগ করেন, সঠিক পরিকল্পনা ও নকশা অনুযায়ী ড্রেনেজ ও সড়ক নির্মাণ করা গেলে আগামী ২০ থেকে ৩০ বছরেও এনায়েতনগরে কোনো জলাবদ্ধতার সমস্যা থাকবে না। তবে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সফল করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

রবিবার, ২৮ জুন ২০২৬
আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

রবিবার, ২৮ জুন ২০২৬
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

রবিবার, ২৮ জুন ২০২৬
ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো

ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো

রবিবার, ২৮ জুন ২০২৬
সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

রবিবার, ২৮ জুন ২০২৬
নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন

নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন

রবিবার, ২৮ জুন ২০২৬