সোমবার, ২৯ জুন ২০২৬ | Monday, 29 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলা, গুলিবিদ্ধসহ আহত ২ নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয় ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ বন্দরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়
মহানগর

নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

শেয়ার করুন:

নগরীর ২ নম্বর রেলগেট সংলগ্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হতে যাচ্ছে। বিএনপির একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

​দলীয় সূত্রে জানা যায়, এর আগে ঠিক একই জায়গায় মহানগর বিএনপির কার্যালয় ছিল। তবে ২০১৭ সালে ওই স্থানে নতুন ভবন (দোয়েল সিটি প্লাজা-১) নির্মাণের উদ্দেশ্যে বিএনপি কার্যালয়সহ পুরোনো সকল স্থাপনা ভেঙে ফেলে সিটি করপোরেশন। সেই সময় নাসিকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মহানগর বিএনপির এক নেতা মামলা করলেও, আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত নাসিক জয়ী হয়। তবে বর্তমানে কোন প্রক্রিয়ার মাধ্যমে নাসিকের এই সরকারি ভবনে নতুন করে বিএনপির কার্যালয় বরাদ্দ দেওয়া হচ্ছে, তা নিয়ে সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

​নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ নম্বর রেলগেটের এই কার্যালয়টি হাতছাড়া হওয়ার পর নারায়ণগঞ্জে সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দলীয় নেতাকর্মীরা নানামুখী বাধার সম্মুখীন হয়েছেন। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অন্তত চারটি স্থানে দলীয় কার্যালয় স্থাপন করা হলেও, বিভিন্ন জটিলতার কারণে কোনোটিই স্থায়ী রূপ পায়নি। ফলে শীঘ্রই নতুন কার্যালয় উদ্বোধনের এই খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

​মহানগর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল নেতা আওলাদ হোসেন এ বিষয়ে জানান, "এখানে তো আগেই আমাদের কার্যালয় ছিল। কিন্তু সেটি ভেঙে ফেলার পর যখন যে নেতার নেতৃত্বে কমিটি আসতো, তাঁর বাড়িই মূলত অস্থায়ী কার্যালয় হয়ে যেত। এখন যদি একটি স্থায়ী বসার জায়গা হয়, তবে তা খুবই ভালো হবে। আমরা সুন্দরভাবে দলীয় কাজ করতে পারবো।"

​মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নতুন কার্যালয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, "দোয়েল সিটি প্লাজায় আমাদের বিএনপির অফিস হচ্ছে। ভেতরের কিছু কাজ এখনও বাকি রয়েছে। সেই কাজগুলো শেষ হলেই দ্রুত নতুন অফিসে আমাদের দলীয় কার্যক্রম পুরোদমে শুরু হবে।"

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

রবিবার, ২৮ জুন ২০২৬
আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

রবিবার, ২৮ জুন ২০২৬
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

রবিবার, ২৮ জুন ২০২৬
ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো

ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো

রবিবার, ২৮ জুন ২০২৬
সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

রবিবার, ২৮ জুন ২০২৬
নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন

নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন

রবিবার, ২৮ জুন ২০২৬