রবিবার, ২৮ জুন ২০২৬ | Sunday, 28 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলা, গুলিবিদ্ধসহ আহত ২ নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয় ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ বন্দরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ
মহানগর

আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘অভিভাবক ঐক্য পরিষদ’ প্যানেল।

​শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুন নাহার বিউটি।

​ফলাফল অনুযায়ী, পুরুষ অভিভাবক প্রতিনিধি পদে টেবিল প্রতীক নিয়ে মো. লুৎফর রহমান ৭২০ ভোট এবং চেয়ার প্রতীক নিয়ে এ.এস.এম. আনিসুর রহমান ৭৩৬ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তারা প্রতীকের তানভীর আলম পেয়েছেন ৬৭ ভোট এবং মোমবাতি প্রতীকের মো. শফিউদ্দিন পেয়েছেন ৮০ ভোট।

​এদিকে, মহিলা অভিভাবক প্রতিনিধি পদে দোয়াত-কলম প্রতীক নিয়ে শামছুন নাহার ৭৩০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে মার্জিয়া রহমান ৭১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের ফাহামিদা আক্তার পেয়েছেন ৮৮ ভোট এবং আম প্রতীকের শারমীন আক্তার পেয়েছেন ৭৮ ভোট।

​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিদ্যালয়টিতে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৬২ জন। এর মধ্যে ৮৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়টিতে এবারই প্রথমবারের মতো ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। কর্মদিবস হওয়া সত্ত্বেও সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

রবিবার, ২৮ জুন ২০২৬
ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

রবিবার, ২৮ জুন ২০২৬
অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

রবিবার, ২৮ জুন ২০২৬
ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো

ময়লার ভাগাড়ে মাসদাইরের মিনি পার্ক, দখলে নষ্ট হচ্ছে অবকাঠামো

রবিবার, ২৮ জুন ২০২৬
সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

সদরে পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

রবিবার, ২৮ জুন ২০২৬
নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন

নাসিকে একটি শিশুও যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল থেকে বাদ না পড়ে: প্রশাসক সাখাওয়াত হোসেন

রবিবার, ২৮ জুন ২০২৬