সোমবার, ২৯ জুন ২০২৬ | Monday, 29 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান লিংক রোডে কালেমার পতাকা: জামায়াতের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই বন্দরে হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলা উদ্বোধন নারায়ণগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, হাতাহাতি নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর ফটোকপি ও মোবাইল দোকান বন্ধের নির্দেশ জালকুড়িতে নতুন সড়ক নির্মাণ প্রকল্প স্থগিতের দাবি: জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাত দলের হামলা, গুলিবিদ্ধসহ আহত ২ নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয় ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলা উদ্বোধন
মহানগর

নারায়ণগঞ্জ সদরে জাতীয় ফল মেলা উদ্বোধন

শেয়ার করুন:

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

​সোমবার (২৯ জুন) বেলা ১২টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ ফল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

​দিনব্যাপী এ ফল মেলায় আম, জাম, কাঁঠাল, লিচুসহ দেশীয় জাতের বিভিন্ন মৌসুমি ফল প্রদর্শন করা হয়। মেলায় ফলের স্টলগুলোর পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তি এবং ফল চাষ ও দীর্ঘমেয়াদে তা সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক তথ্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়।

​মেলা পরিদর্শনে আসা স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে দেশীয় নানা জাতের ফলের পরিচিতি বাড়াতে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

শিশু রিয়া গোপের পরিবারকে নাসিক প্রশাসকের আর্থিক সহায়তা, বিচার ট্রাইব্যুনালে চলমান

সোমবার, ২৯ জুন ২০২৬
লিংক রোডে কালেমার পতাকা: জামায়াতের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই

লিংক রোডে কালেমার পতাকা: জামায়াতের প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা নেই

সোমবার, ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর ফটোকপি ও মোবাইল দোকান বন্ধের নির্দেশ

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতর ফটোকপি ও মোবাইল দোকান বন্ধের নির্দেশ

সোমবার, ২৯ জুন ২০২৬
নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

নারায়ণগঞ্জে দোয়েল সিটি প্লাজায় শীঘ্রই উদ্বোধন হচ্ছে মহানগর বিএনপির নতুন কার্যালয়

রবিবার, ২৮ জুন ২০২৬
ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

ধর্মগঞ্জে পানিবন্দি এলাকা পরিদর্শনে এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস

রবিবার, ২৮ জুন ২০২৬
আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

আমলাপাড়ায় আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন: নিরঙ্কুশ জয় পেল অভিভাবক ঐক্য পরিষদ

রবিবার, ২৮ জুন ২০২৬