মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Tuesday, 16 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২ সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনসহ শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক ফতুল্লায় ২ বছরের শিশু অপহরণ: চাষাঢ়া থেকে উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ গ্রেফতার ২ নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা
মহানগর

নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন:

সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (GPMS) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​আজ সোমবার (১৫ জুন) নাসিকের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে জিপিএমএস কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নূর কুতুবুল আলম। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মোঃ মঈনুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জিপিএমএস কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, "দক্ষ মানবসম্পদ, কার্যকর কর্মসম্পাদন মূল্যায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, দক্ষ ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।"

​কর্মশালায় বক্তারা বলেন, জিপিএমএসের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়ন, অগ্রগতির নিয়মিত মূল্যায়ন এবং সেবার গুণগত মান উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। একইসঙ্গে এটি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ফলাফলভিত্তিক কর্মসংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীরা জিপিএমএস বাস্তবায়নের বিভিন্ন কারিগরি ও ব্যবহারিক দিক সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন এবং সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়নে এ পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা

সোমবার, ১৫ জুন ২০২৬
শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির

শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির

সোমবার, ১৫ জুন ২০২৬
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রবিবার, ১৪ জুন ২০২৬