মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Tuesday, 16 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২ সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনসহ শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক ফতুল্লায় ২ বছরের শিশু অপহরণ: চাষাঢ়া থেকে উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ গ্রেফতার ২ নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনসহ শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা
নগরের বাইরে

সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনসহ শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

শেয়ার করুন:

জাতীয় সংসদে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসন বিষয়ে তিনটি পৃথক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

​সোমবার (১৫ জুন) সংসদের বাজেট অধিবেশনে তিনি এই প্রশ্নগুলো উত্থাপন করেন। এমপি আব্দুল্লাহ আল আমিনের এসব প্রশ্নের বিস্তারিত জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​রূপগঞ্জসহ ১৫০ উপজেলায় স্কুল ফিডিং, আসবে ‘মিড ডে মিল’

​প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টিহীনতা ও স্কুল ফিডিং কার্যক্রম বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি” বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যার মধ্যে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাও অন্তর্ভুক্ত রয়েছে।

​তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। ইতোমধ্যে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের অবশিষ্ট সকল উপজেলাগুলোতে “সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি” চালুর প্রস্তাবও প্রক্রিয়াধীন রয়েছে।

​পলিটেকনিকে ল্যাঙ্গুয়েজ ল্যাব ও ৫টি বিদেশি ভাষা শিক্ষা

​বিদেশগামী কর্মীদের ভাষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে কারিগরি শিক্ষার্থীদের একাধিক বিদেশি ভাষায় দক্ষতা অর্জন এখন সময়ের দাবি।

​সরকারের নির্বাচনী ইশতেহারের কথা উল্লেখ করে তিনি জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি এখন আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান ও মান্দারিন (চীনা ভাষা) সহ তৃতীয় ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এর বাস্তবায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় ভাষা প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে একটি করে আধুনিক 'ল্যাঙ্গুয়েজ ল্যাব' (ভাষা শিক্ষা ল্যাব) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

​দ্রুত কাটছে শিক্ষক সংকট

​দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট প্রসঙ্গে এমপি আব্দুল্লাহ আল আমিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষক সংকট দ্রুত নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। “সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫” কার্যক্রমের আওতায় ইতোমধ্যে শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে এবং বর্তমানে তাদের নিয়োগ প্রদানের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে।

​বাজেট অধিবেশনে নারায়ণগঞ্জের সংসদ সদস্যের জনগুরুত্বপূর্ণ এসব প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে শিক্ষা খাতের আগামী দিনের বিভিন্ন আধুনিক উন্নয়ন পরিকল্পনা ও চলমান যুগান্তকারী কার্যক্রমের চিত্র ফুটে উঠেছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

সোমবার, ১৫ জুন ২০২৬
সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা

সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা

সোমবার, ১৫ জুন ২০২৬
আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর

আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর

সোমবার, ১৫ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক

সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক

সোমবার, ১৫ জুন ২০২৬
ফতুল্লায় ২ বছরের শিশু অপহরণ: চাষাঢ়া থেকে উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ গ্রেফতার ২

ফতুল্লায় ২ বছরের শিশু অপহরণ: চাষাঢ়া থেকে উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ গ্রেফতার ২

সোমবার, ১৫ জুন ২০২৬
নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ১৪ জুন ২০২৬