রবিবার, ১৪ জুন ২০২৬ | Sunday, 14 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের
মহানগর

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নিয়ন্ত্রিত সায়রাত মহালসমূহের ২০২৬-২০২৭ অর্থবছরের অস্থায়ী ইজারা সংক্রান্ত দরপত্র খোলার কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৪ জুন) বিকাল ৩:০০ ঘটিকায় নগর ভবনের সভাকক্ষে সম্পূর্ণ সুশৃঙ্খল, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে এই দরপত্র উন্মুক্ত করা হয়।

​দরপত্র খোলার এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান।

​অনুষ্ঠানে ইজারা প্রক্রিয়া প্রত্যক্ষ করার পর মাননীয় প্রশাসক বিজয়ী ইজারাগ্রহীতাদের অভিনন্দন জানান। একই সাথে তিনি ইজারার সকল শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনপূর্বক এবং নিয়মকানুন মেনে সায়রাত মহালসমূহের কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গত ২৪ মে ২০২৬ তারিখে ১ জুলাই ২০২৬ হতে ৩০ জুন ২০২৭ পর্যন্ত (এক বছর মেয়াদি) সায়রাত মহালসমূহ অস্থায়ী ইজারা প্রদানের লক্ষ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে দরপত্র আহ্বান করা হয়েছিল। আজ তারই ধারাবাহিকতায় জমাকৃত দরপত্রসমূহ সবার সম্মুখে উন্মুক্ত করা হয়।

​দরপত্র খোলার এই অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব মোঃ নূর কুতুবুল আলম।

​এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা জনাব মোঃ হেমায়েত হোসেন, নগর পরিকল্পনাবিদ জনাব মোঃ মঈনুল ইসলামসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং দরপত্র দাখিলকারী ইজারাপ্রত্যাশীগণ।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের

নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের

রবিবার, ১৪ জুন ২০২৬
১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন

শনিবার, ১৩ জুন ২০২৬