মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Tuesday, 16 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২ সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা ঢাকা বিভাগীয় কমিশনারকে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের ফুলেল শুভেচ্ছা আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর শুধু মুখস্থবিদ্যায় আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়: নারায়ণগঞ্জের ডিসি রায়হান কবির সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনসহ শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক ফতুল্লায় ২ বছরের শিশু অপহরণ: চাষাঢ়া থেকে উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ গ্রেফতার ২ নাগরিক সেবার মানোন্নয়নে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের প্রশিক্ষণ কর্মশালা নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় ২ বছরের শিশু অপহরণ: চাষাঢ়া থেকে উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ গ্রেফতার ২
নগরের বাইরে

ফতুল্লায় ২ বছরের শিশু অপহরণ: চাষাঢ়া থেকে উদ্ধার, মুক্তিপণ দাবির অভিযোগে নারীসহ গ্রেফতার ২

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে অপহৃত দুই বছরের এক শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। এ ঘটনায় মুক্তিপণ দাবির অভিযোগে এক নারীসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

​রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও শিশুকে উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মো. তোতা মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৩১) এবং চাঁদপুর সদর থানার পুরান বাজার এলাকার শাহজাহানের মেয়ে মাজেদা (২৯)। তারা উভয়েই বর্তমানে ফতুল্লার লামাপাড়া এলাকার হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।

​র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুজন ও মাজেদা ভুক্তভোগী পরিবারের পাশের বাসায় ভাড়া থাকতেন। প্রতিবেশী হওয়ার সুবাদে তারা প্রায়ই বাদীর বাসায় যাতায়াত করতেন এবং দুই বছরের শিশুটিকে আদর করতেন। গত ১২ জুন সকাল আনুমানিক ১১টার দিকে 'আদর করার কথা' বলে তারা শিশুটিকে নিজেদের কাছে নিয়ে যান এবং সুকৌশলে অপহরণ করে চম্পট দেন।

​পরবর্তীতে অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়।

​সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি র‌্যাব-১১-কে জানায়। অভিযোগ পেয়ে র‌্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় চাষাঢ়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। একই সাথে তাদের হেফাজত থেকে অপহৃত শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

​র‌্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

বন্দরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৩ জনের মৃত্যু, সংকটে আরও ২

সোমবার, ১৫ জুন ২০২৬
সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা

সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা: চাষাড়া মোড়ে ইন্টারচেঞ্জ ও ওভারপাস নির্মাণের পরিকল্পনা, লিংক সড়কের জমি পেতে সেনাবাহিনীর সাথে আলোচনা

সোমবার, ১৫ জুন ২০২৬
আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর

আবদুর রহমান: সরল সাহসের এক সুন্দর মানুষ, নারায়ণগঞ্জের বিবেকের কণ্ঠস্বর

সোমবার, ১৫ জুন ২০২৬
সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনসহ শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

সংসদে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিন: প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনসহ শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

সোমবার, ১৫ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক

সিদ্ধিরগঞ্জে চলন্ত গাড়ি থেকে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা: যুবক হাতেনাতে আটক

সোমবার, ১৫ জুন ২০২৬
নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ১৪ জুন ২০২৬