রবিবার, ১৪ জুন ২০২৬ | Sunday, 14 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের নারীদের জন্য ১,৫০০ শয্যার দু’টি বিশেষায়িত হাসপাতাল করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লায় র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় ‘পেন গান’ ও গুলির খোসা উদ্ধার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন: সভাপতি ফারুক, সম্পাদক রিয়াদ নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রূপগঞ্জে মহাসড়কের ময়লা অপসারণে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের ১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা
মহানগর

নারায়ণগঞ্জে আইসিইউ উদ্বোধন: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর মাধ্যমে চিকিৎসা সেবায় এক নতুন অধ্যায়ের সূচনা হলো। আজ রবিবার (১৪ জুন) আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ মোট ৯টি জেলায় এই আধুনিক আইসিইউ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ সকালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই আইসিইউ ইউনিটগুলোর উদ্বোধন করা হয়। স্বাস্থ্য খাতের এই যুগান্তকারী উন্নয়ন প্রকল্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আইসিইউ সেবা উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল, এমপি।

​উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।

​স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের মাননীয় সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা সিভিল সার্জন এবং ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। নারায়ণগঞ্জসহ ৯টি জেলায় আজ যে আইসিইউ সুবিধা চালু হলো, এর ফলে এখন থেকে গুরুতর অসুস্থ রোগীদের আর চিকিৎসার জন্য ঢাকায় দৌড়াতে হবে না। স্থানীয় হাসপাতালেই তারা জরুরি ও উন্নত জীবনরক্ষাকারী সেবা পাবেন।"

​বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের এই দাবি পূরণ করায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং এই সেবার মান ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

​নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু হওয়ায় জেলার সাধারণ ও মধ্যবিত্ত মানুষের মাঝে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই উদ্যোগের ফলে অঞ্চলের চিকিৎসাসেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

নাসিকে সায়রাত মহালের ইজারা দরপত্র উন্মুক্ত; স্বচ্ছ পরিবেশের প্রশংসা প্রশাসকের

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নারায়ণগঞ্জে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং'-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রবিবার, ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের

নারায়ণগঞ্জে অজ্ঞাত ও অসহায় রোগীদের জন্য বিশেষ ইউনিটের দাবি টিম খোরশেদের

রবিবার, ১৪ জুন ২০২৬
১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

১০ জেলায় আইসিইউ উদ্বোধন ও ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

রবিবার, ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: দেওভোগ সিটি পার্কে নাসিকের উদ্যোগে চারা রোপণ, উপস্থিত প্রশাসক সাখাওয়াত হোসেন

শনিবার, ১৩ জুন ২০২৬