বুধবার, ১০ জুন ২০২৬ | Wednesday, 10 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ মহিলা কলেজের সামনে নাসিকের উচ্ছেদ অভিযান, পুনর্বাসনের আশ্বাস নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হচ্ছে গার্মেন্টসের অবৈধ অংশ সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ছাত্রলীগ নেতা মাহফুজুল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেফতার, রয়েছে আরও ৬ মামলা ডেঙ্গু নিয়ন্ত্রণে গাফিলতি দেখলেই চাকরিচ্যুতি, ভালো কাজে পুরস্কার: নাসিক প্রশাসক রূপগঞ্জে ওজু শেখানোর অজুহাতে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ: নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার বহিষ্কার সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৯ বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাষাঢ়ায় ছাত্র ফেডারেশনের মানববন্ধন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
রূপগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই
নগরের বাইরে

রূপগঞ্জে জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন: বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিট সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, একটি বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য ইসলামি আদর্শের বিকল্প নেই।

শুক্রবার (১৫ মে) সকালে তারাবো পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলনে তিনি এ কথা বলেন।

জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আকরাম হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “ইসলাম মানবতার মুক্তি সনদ। মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র আল কুরআন। কুরআনের বিধানই কেবলমাত্র সব বৈষম্য দূর করে একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে।”

সম্মেলনের শেষে জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার স্থানীয় নির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন— উপজেলা চেয়ারম্যান পদে আবদুল মোতালিব ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট ইসরাফিল হোসাইন, কায়েতপাড়া ইউনিয়নে এডভোকেট আবদুস সামাদ মোল্লা, দাউদপুর ইউনিয়নে কামারুজ্জামান কামাল, মুড়াপাড়া ইউনিয়নে হাফেজ ফেরদাউসুর রহমান, ভোলাব ইউনিয়নে এডভোকেট রায়হান ইসলাম এবং ভুলতা ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানান।

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের প্রত্যাশা ছিল পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির মূলোৎপাটন করে বাংলাদেশকে নতুনভাবে গড়া। তবে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ‘গাদ্দারী’র অভিযোগ করে তিনি এর সমুচিত জবাব জনগণ দেবে বলে মন্তব্য করেন।

আনোয়ার হোসেন মোল্লা রূপগঞ্জে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস, মাদক ও প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গোলাগুলির প্রবণতা বন্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এডভোকেট ইসরাফিল হোসাইন বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণ আবার রাজপথে নামবে এবং তাদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা পালন করবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

সিদ্ধিরগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে ছাত্রদল ও যুবদল নেতাসহ নিহত ২

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য ছাত্রলীগ নেতা মাহফুজুল গ্রেফতার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেফতার, রয়েছে আরও ৬ মামলা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি রাজু গ্রেফতার, রয়েছে আরও ৬ মামলা

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
রূপগঞ্জে ওজু শেখানোর অজুহাতে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

রূপগঞ্জে ওজু শেখানোর অজুহাতে শিশুকে ধর্ষণচেষ্টা: মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৯

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ১৯

সোমবার, ০৮ জুন ২০২৬
বন্দরে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সোমবার, ০৮ জুন ২০২৬