নগরের বাইরে
ফতুল্লায় ৫০ পিস ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড সংলগ্ন খুদাই বাড়ি মহল্লার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. মাসুদ ওরফে কসাই মাসুদ (২৬), পিতা: হাফিজ উদ্দিন (দেলপাড়া চেয়ারম্যান বাড়ি রোড)।
২. আব্দুল মান্নান ওরফে মনু (৩৫), পিতা: মৃত আউয়াল ভূঁইয়া (কোতালের বাগ)।
৩. মো. সোহেল (২৬), পিতা: উমেদ আলী (স্থায়ী ঠিকানা: ময়মনসিংহ, বর্তমানে দেলপাড়া এলাকার ভাড়াটিয়া)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই মো. আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামি মাসুদের কাছ থেকে ৩০ পিস এবং মান্নান ও সোহেলের কাছ থেকে ১০ পিস করে মোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধি ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।