সোমবার, ০৪ মে ২০২৬ | Monday, 04 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার নারায়ণগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার ফতুল্লায় ৫২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—সত্য বলার শক্তি না থাকলে গণতন্ত্র ঝুঁকিতে! নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় ৫২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নগরের বাইরে

ফতুল্লায় ৫২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

১. শাহেদ (২৬), পিতা- সিরাজুল ইসলাম।

২. বিপ্লব (২৬), পিতা- বিল্লাল।

উভয়ই ফতুল্লার জেলা পরিষদ এলাকার বাসিন্দা।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে এই দুই যুবককে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে শাহেদের নিকট থেকে ৩২ পিস এবং বিপ্লবের নিকট থেকে ২০ পিসসহ মোট ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫,৬০০ টাকা।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে জেলা পুলিশ। মাদকসহ যেকোনো অপরাধ দমনে এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার

রবিবার, ০৩ মে ২০২৬
নারায়ণগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে ৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রবিবার, ০৩ মে ২০২৬
ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার

ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেপ্তার

রবিবার, ০৩ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রবিবার, ০৩ মে ২০২৬
রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান

রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান

রবিবার, ০৩ মে ২০২৬
বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা

বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা

শনিবার, ০২ মে ২০২৬