রবিবার, ০৩ মে ২০২৬ | Sunday, 03 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—সত্য বলার শক্তি না থাকলে গণতন্ত্র ঝুঁকিতে! নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল
মহানগর

নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল

শেয়ার করুন:

শনিবার (২ মে) বিকাল ৫টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে জোটের নেতারা বর্তমান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণ করে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করছে। তারা বলেন, “মুখে এক আর অন্তরে আরেক—এটা মুনাফেকির লক্ষণ। জনগণের সাথে এমন দ্বিমুখী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

গণমিছিল পরবর্তী সংক্ষিপ্ত সভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “অবিলম্বে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। রক্ত নিয়ে বাংলাদেশের জনগণ আর খেলতে চায় না। দাবি দ্রুত পূরণ না হলে আমরা রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।

এনসিপি মহানগর আহবায়ক শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন।এছাড়াও অংশগ্রহণ করেন মহানগর খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শাব্বীর আহমাদ, জেলা এনসিপির আহবায়ক যোবায়ের আহমেদ, জেলা জামায়াতের আমীর মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি হাফিজুর রহমান, এনসিপি নেতা জাবেদ আলম ও নিরব রায়হানসহ জোটের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। 

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল চাষাঢ়া থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি ২নং রেলগেট হয়ে ডিআইটি মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশ থেকে জানানো হয়, দাবি আদায়ে অচিরেই আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

শনিবার, ০২ মে ২০২৬
কন্যাসন্তানের পিতা হলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

কন্যাসন্তানের পিতা হলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন

শুক্রবার, ০১ মে ২০২৬
নারায়ণগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

নারায়ণগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

শুক্রবার, ০১ মে ২০২৬
সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

সব পেশাজীবীর যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ওসমানী পৌর স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন

ওসমানী পৌর স্টেডিয়ামে 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬'-এর খেলোয়াড় বাছাই সম্পন্ন

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু

নারায়ণগঞ্জে এনসিপির উদ্যোগে চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬