মহানগর
নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ১ মে ২০২৪ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।নবগঠিত এই কমিটিতে মো. আলিমুল ইসলাম সিফাতকে সভাপতি এবং মো. মিরাজুল ইসলাম জিশুকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে রয়েছেন:
সিনিয়র সহ-সভাপতি: আবু সুফিয়ান জয়সিনিয়র
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মোস্তাফিজুর রহমান
সাংগঠনিক সম্পাদক: কাজী কর্নিয়া
এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. কায়সার সরকার, জুবায়ের হোসেন জিহাদ, নাফিউর রহমান সিয়ামসহ আরও অনেকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল শরীফ অভয়, জুবায়ের মোল্লা ও মো. শান্ত হাবিবসহ বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতৃবৃন্দকে দ্রুততম সময়ের মধ্যে তাদের কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।