রবিবার, ০৩ মে ২০২৬ | Sunday, 03 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—সত্য বলার শক্তি না থাকলে গণতন্ত্র ঝুঁকিতে! নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা
নগরের বাইরে

বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় 

শনিবার (২ মে) ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​মামলার বাদী মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা। এজাহারে শেখ সিফাত, সোহান ও ইমনসহ অন্যান্য আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার রোকন (৪০), কাজীবাড়ী এলাকার হিরা (২৫) এবং সিফাত (২২)। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে এএসআই সোহেল, কনস্টেবল ফয়সাল, কনস্টেবল মিজানুর রহমান এবং সিএনজি অটোরিকশা চালক খায়রুল আলম দীপু আহত হন। আহতদের মধ্যে কনস্টেবল ফয়সালের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​হামলার সময় দুর্বৃত্তরা কনস্টেবল ফয়সালের ব্যবহৃত শর্টগানটি লুট করে নিয়ে যায়। ঘটনার প্রায় চার ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তাফা আশরাফউদ্দিন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে এবং তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রবিবার, ০৩ মে ২০২৬
রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান

রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান

রবিবার, ০৩ মে ২০২৬
বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা

বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা

শনিবার, ০২ মে ২০২৬
ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন

শনিবার, ০২ মে ২০২৬
সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ০২ মে ২০২৬
সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা

সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা

শনিবার, ০২ মে ২০২৬