রবিবার, ০৩ মে ২০২৬ | Sunday, 03 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস—সত্য বলার শক্তি না থাকলে গণতন্ত্র ঝুঁকিতে! নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা নারায়ণগঞ্জে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ও মিছিল বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নগরের বাইরে

সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১০০ গ্রাম গাঁজাসহ মো. হাবিবুর রহমান ওরফে চিকন আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার সোনাপুর এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি ফ্যান ফ্যাক্টরির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত হাবিবুর রহমান চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার মৃত আ. রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, সে বর্তমানে ভাসমান অবস্থায় এলাকায় অবস্থান করছিল।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে এসআই মো. সহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে সোনাপুর এলাকার পাকা রাস্তার ওপর থেকে হাবিবুরকে আটক করা হয়। এ সময় তার তল্লাশি করে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

​সোনারগাঁও থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ডিবির অভিযান: ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রবিবার, ০৩ মে ২০২৬
রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান

রূপগঞ্জে এনসিপি’র সম্মেলন: বিএনপি ও গণঅধিকার পরিষদের অর্ধশত নেতাকর্মীর যোগদান

রবিবার, ০৩ মে ২০২৬
বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা

বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুট: ৩ জন গ্রেপ্তার, থানায় মামলা

শনিবার, ০২ মে ২০২৬
বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা

বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে ছিনতাই, থানায় মামলা

শনিবার, ০২ মে ২০২৬
ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে জেলা পরিষদের খাল খনন কর্মসূচি উদ্বোধন

শনিবার, ০২ মে ২০২৬
সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা

সোনারগাঁয়ে ‘ফিল্মি কায়দায়’ নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতি: লুট প্রায় এক কোটি টাকা

শনিবার, ০২ মে ২০২৬