বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Wednesday, 22 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় মর্মান্তিক মৃত্যু: ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি সোনারগাঁয়ে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ: কেন্দ্রসচিব অব্যাহতি ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় মর্মান্তিক মৃত্যু: ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি
নগরের বাইরে

ফতুল্লায় মর্মান্তিক মৃত্যু: ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের প্রাণহানি

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান পাপ্পু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার একটি বন্ধ ডাইং কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত রাকিব হাসান পাপ্পু ফতুল্লা থানার দাপা রেল স্টেশন এলাকার বায়েজিদ বোস্তামি সড়কের বাসিন্দা মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।
জানা গেছে, দাপা ইদ্রাকপুর এলাকায় ‘পূর্ণিমা ডাইং’ নামের কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে। মঙ্গলবার রাতে কারখানার ভেতরে মেশিনপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। কাজ করার এক পর্যায়ে অসাবধানতাবশত একটি স্ট্যান্ড ফ্যানের সঙ্গে থাকা লিকেজ বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাকিব। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন জানান, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁয়ে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সোনারগাঁয়ে ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ: কেন্দ্রসচিব অব্যাহতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ: কেন্দ্রসচিব অব্যাহতি

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক

ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬