নগরের বাইরে
সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা ও হেরোইনসহ আটক ৪
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবা এবং ০৭ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২২
এপ্রিল (বুধবার) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পার্শ্ববর্তী ফজলুলের বাড়ির সামনের মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— ১. রহমত উল্লাহ ওরফে সৈকত (২৬), ২. মোঃ ইমন মিয়া (২৪), ৩. মোঃ লিটন মিয়া (৩৭) এবং ৪. মোঃ জামান মিয়া (২৭)। তারা সবাই বিভিন্ন জেলা থেকে এসে সোনারগাঁওয়ের সোনাপুর এলাকায় ভাড়ায় বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহীববুল্লাহর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় তাদের হাতেনাতে আটক করে।
এসময় আসামিদের হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা এবং ০৭ পুরিয়া হেরোইন (যার ওজন প্রায় ০১ গ্রাম) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহীববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানা পুলিশের জিরো টলারেন্স নীতি বলবৎ রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।