মহানগর
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নারায়ণগঞ্জ জেলায় অনুষ্ঠিত এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) সমমানের পরীক্ষা কেন্দ্রগুলো আজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সময়ে তিনি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক চিত্র পর্যবেক্ষণ করেন।
এ সময় জেলা প্রশাসক পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার বিশৃঙ্খলা বা অস্বস্তিকর পরিবেশ ছাড়াই শান্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে পারে, তা নিশ্চিত করার জন্য কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, নির্ধারিত রুটিন অনুযায়ী আজ সারা দেশে একযোগে বিভিন্ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।