বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Wednesday, 22 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ: কেন্দ্রসচিব অব্যাহতি ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ
মহানগর

ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদরের একটি খেয়াঘাটের ইজারার দরপত্র জমা দিতে এসে সংঘর্ষে জড়িয়েছেন জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপির নেতা-কর্মীরা। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও উপজেলা পরিষদে দিনভর উত্তেজনা দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী খেয়াঘাটের ইজারার দরপত্র জমা দেয়ার জন্য সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এ সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর বেশ কিছু অনুসারী ছাড়াও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল প্রধান, সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ, সাবেক চেয়ারম্যান রশিদ মেম্বার উপজেলা পরিষদ চত্বরে ছিলেন।
অন্যদিকে জেলা এনসিপি আহ্বায়ক জুবাইর আহমেদ সরদার, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলামও তাদের অনুসারীদের নিয়ে যান পরিষদে। এ সময় ইউনিয়ন জামায়াতের আমীর আবু বক্কর ছিদ্দিকেও দেখা যায়।
দুপুর ১টার দিকে জামায়াত এবং এনসিপি কর্মীরা দরপত্র জমা দিতে গেলে বাঁধা দেয় বিএনপি কর্মীরা। এসময় বক্তাবলী ইউনিয়ন এনসিপির নেতা তাওহিদ প্রতিবাদ করলে তাকে এবং বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকরকে মারধর করে বলেও অভিযোগ ওঠে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
এরপর উপজেলা পরিষদের সামনে জড়ো হতে থাকে এনসিপির কর্মীরাও। দুপুর আড়াইটায় ফের হাতাহাতি এবং এক পর্যায়ে ত্রিমুখী সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হামলার শিকার এনসিপি নেতা তাওহীদ বলেন, “সকাল থেকে ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুর অনুসারীরা আমাদের ভেতরে ঢুকতে দিচ্ছিলো না। আমরা এর প্রতিবাদ করলে তারা আমাদের মারধর করে। আমি এবং জামায়াতের আমীর আবু বকর আহত হই তাদের মারধরে। আমাকে মারধর করার খবর পেলে আমাদের কর্মীরা উপজেলায় জড়ো হয়। তখন বিএনপির নেতাকর্মীরা ফের উস্কানি দিয়ে মারামারিতে জড়ায়।”
বক্তাবলী ইউনিয়ন জামায়াতের আমীর আবু বকর বলেন, “এনসিপি নেতা তাওহীদকে বাঁচাতে গিয়ে আমি মারধরের শিকার হই। আমার পরিচিত দুই ছোটভাই মোকলেসিন ও শাহীন দরপত্র জমা দিতে আসে। মারামারি ও বিএনপির বাঁধার কারনে তারা দরপত্র জমা দিতে পারেনি।”
তিনি অভিযোগ করে বলেন, “বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের নেতৃত্বে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হালিম, ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল খায়ের, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোজাম্মেল প্রধান আমাদের মারধর করেছে।”
এই বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, “আমরা সমঝোতার মাধ্যমে সবকিছু করার চেষ্টা করি যেন ঝুট ঝামেলা না হয়। গতরাত থেকেই আমি জামায়াত, এনসিপির নেতাকর্মীদের সাথে আলোচনা করে বলেছি যে সম্মিলিতভাবে ব্যবসা করার জন্য। কিন্তু সেটা সম্ভব হয়নি। আমি ইউএনও ও ওসির সাথে কথা বলেছি। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মিলেমিশেই কাজটি করা যেত।”
এই বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন বলেন, “দুপুরে দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখানে মারামারি বা সংঘর্ষের মত ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই দরপত্র গ্রহণ করা হয়েছে।”


খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জেসহ সারা দেশে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু

নারায়ণগঞ্জেসহ সারা দেশে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ: পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ, নগরভবনে স্মারকলিপি

নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ: পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ, নগরভবনে স্মারকলিপি

সোমবার, ২০ এপ্রিল ২০২৬