বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | Wednesday, 22 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ ও হিন্দু বিবাহ নিবন্ধকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড ঘাটের টেন্ডার: জামায়াত-বিএনপি-এনসিপি’র ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ: কেন্দ্রসচিব অব্যাহতি ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ: কেন্দ্রসচিব অব্যাহতি
নগরের বাইরে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষায় ‘ভুল প্রশ্নপত্র’ বিতরণ: কেন্দ্রসচিব অব্যাহতি

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে বড় ধরনের অব্যবস্থাপনার ঘটনা ঘটেছে। উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্রসচিব মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের অভিযোগ, সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর কেন্দ্রের তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র ধরিয়ে দেওয়া হয়। বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে দায়িত্বরত শিক্ষকদের জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে প্রায় দেড় ঘণ্টা পর, অর্থাৎ বেলা সাড়ে ১১টার দিকে ভুল বুঝতে পেরে নতুন প্রশ্নপত্র (২০২৬ সাল) বিতরণ করা হয়।
​সিনহা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, "পরীক্ষা শুরুর পর ভুল প্রশ্নের বিষয়টি আমরা একাধিকবার শিক্ষকদের জানিয়েছিলাম, কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। অনেক সময় নষ্ট হওয়ার পর আমাদের নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। সময় বাড়ানো হলেও, নতুন প্রশ্নপত্রে পরীক্ষা শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি এবং পূর্ণ সময় শেষ হওয়ার আগেই খাতা নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।"

​এ ঘটনার পর ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন, দায়িত্বশীলদের এমন গাফিলতির কারণে শিক্ষার্থীদের মানসিক চাপ ও ভবিষ্যতের অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার ভুলবশত ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়টি স্বীকার করেছেন।

​ঘটনার বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পরপরই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের দায়ে কেন্দ্রসচিব মতিন সরকারকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার

সোনারগাঁওয়ে ৪ কেজি গাঁজাসহ বাসের যাত্রী গ্রেফতার

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক

ফতুল্লায় ৩২০০ পিস ইয়াবাসহ ফ্ল্যাটে পুলিশের অভিযান, নারী মাদক কারবারি পলাতক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সোমবার, ২০ এপ্রিল ২০২৬