মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Tuesday, 21 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা নারায়ণগঞ্জে সেবার মান বৃদ্ধিতে ৬০ ঘণ্টাব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণের আয়োজন নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা নারায়ণগঞ্জেসহ সারা দেশে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ: পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ, নগরভবনে স্মারকলিপি রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
নগরের বাইরে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অভিযান: অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকায় অভিযানটি শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান চলাকালে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বিভিন্ন বাড়িতে অতিরিক্ত অবৈধ চুলা ব্যবহারের অভিযোগে জরিমানা করা হয়।

এর মধ্যে আমিনুল ইসলাম নামের এক বাড়ির মালিককে বাংলাদেশ গ্যাস আইনে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তার বাসায় অনুমোদিত ৫টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি অবৈধ চুলা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। ফলে তার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

একইভাবে আনোয়ার নামের আরেক বাড়ির মালিকের বাসায় বৈধ ৪টি চুলার বিপরীতে অতিরিক্ত ৬টি চুলা ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবশিষ্ট গ্রাহকদের নিয়ম মেনে গ্যাস ব্যবহারের জন্য সতর্ক করে দেয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬