সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Monday, 20 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা হকার উচ্ছেদ ও পুনর্বাসন ইস্যুতে গণসংহতি নেতা অঞ্জনের ‘দ্বি-মুখী’ নীতি: ফুঁসে উঠছে নগরবাসী রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪ জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি । নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪
নগরের বাইরে

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার কুতুবপুর পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামের আটক ব্যক্তি সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে টাকা পরিশোধ করতে পারেননি। পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এরই জেরে রোববার রাতে প্রতিশোধ নিতে শামীমসহ ৪-৫ জন যুবক দুটি মোটরসাইকেলে করে দোকানে আসে।

এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তাকে পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ঘিরে ফেললে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এছাড়া আরও তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঘেঁষে গুলি গেলে তারা আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেন। অন্যরা অস্ত্রসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চারজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে আমির হোসেনের অবস্থা গুরুতর। আটক ব্যক্তি নিজের নাম কখনো শামীম, কখনো জুয়েল বলছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে অন্যান্য জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক

নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬