শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | Friday, 17 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে সাড়ে তিন লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে স্বাস্থ্য বিভাগ নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জে ভূমি সেবা অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

শেয়ার করুন:
জাতীয় সংসদ অধিবেশনে সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাবটি প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সভ্যতার বিকাশের কারণে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ কার্যত একীভূত হয়ে গেছে। এককালের ‘প্রাচ্যের ডান্ডি’ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সঙ্গে সিদ্ধিরগঞ্জের ইতিহাস গভীরভাবে সম্পর্কিত। এ প্রেক্ষাপটে সংসদ সদস্যের প্রস্তাবকে অবহেলার সুযোগ নেই।

তিনি আরও বলেন, বর্তমানে ৩০০ শয্যার একটি নতুন হাসপাতাল নির্মাণাধীন রয়েছে। হাসপাতালটি চালু হওয়ার পর রোগীর চাপ ও শয্যার অনুপাত বিবেচনা করে প্রয়োজন হলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা সাপেক্ষে ২০০ শয্যার আরেকটি হাসপাতাল স্থাপনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যকে প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
এরপর নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার প্রস্তাব প্রত্যাহার করেন।

পরে স্পিকার কায়সার কামাল জানান, কার্যপ্রণালী বিধির ১৩৮ বিধি অনুযায়ী সংসদের অনুমতি সাপেক্ষে প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয় এবং সিদ্ধিরগঞ্জে ২০০ শয্যার হাসপাতাল স্থাপনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ

বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
বন্দরে আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদার গ্রেপ্তার

বন্দরে আলোচিত একাধিক মামলার আসামি অনিক সরদার গ্রেপ্তার

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬