শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | Friday, 17 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে সাড়ে তিন লাখ শিশুকে হাম-রুবেলা টিকা দেবে স্বাস্থ্য বিভাগ নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে জেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার নারায়ণগঞ্জে ভূমি সেবা অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক
নগরের বাইরে

নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে পানি ধারণের ট্যাংকের ভেতরে কাজ করার সময় “শ্বাসরুদ্ধ” হয়ে দুইজন শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম।

নিহতরা হলেন: পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)।

তারা পরিবার নিয়ে ভোলাইল এলাকাতে ভাড়া বাসায় থাকতেন। দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রী এবং রানা পোশাক কারখানায় কাজ করতেন। ছুটির দিন হওয়াতে দেলোয়ারের সঙ্গে রাজমিস্ত্রীর কাজে এসেছিলেন। কয়েকমাস আগে রানা বিয়ে করেছিলেন বলে পরিবারের সদস্যদের বরাতে জানিয়েছে পুলিশ।

ফতুল্লার ওসি মাহবুব আলম বলেন, স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পানি ধারণের জন্য তৈরি ট্যাংকের ভেতর ঢুকে অচেতন হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের বরাতে ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, নির্মাণাধীন ভবনের দোতলার সাটারিং-এর কাজ চলছিল। পানির ট্যাংকের ভেতর থেকে কাঠ আনতে নামেন রানা। পরে সেখানে সে অচেতন হয়ে পড়লে তুলতে যান দেলোয়ার।

“ট্যাংকের কাজও পুরোপুরি শেষ হয়নি। এসব ট্যাংকের ভেতরে অক্সিজেন কম থাকে এবং পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। ধারণা করছি, অক্সিজেনের কমতির কারণেই তারা অচেতন হয়ে পড়েন।”

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, “হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে তারা অক্সিজেনের কমিতেত শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।”
 
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ

বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ ও গুলিবর্ষণ: যুবদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৩

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬