রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | Sunday, 19 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১ নাসিক ২৩ নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার শহীদের উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কদম রসুলে সিটি কর্পোরেশনের আল্টিমেটাম: দখলদারদের বিরুদ্ধে একশন কাল ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে নদী নিয়ে এনপিসির ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী শুরু তারেক রহমানকে নিয়ে 'কটূক্তি': জাগপা নেতা রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি খোরশেদের নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ
নগরের বাইরে

চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ ভয়েস: নিজস্ব প্রতিবেদক:
(১৮ এপ্রিল ( শনিবার)
নারায়ণগঞ্জের ফতুল্লায় সামাজিক উদ্যোগের অংশ হিসেবে মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ঘর (গোসলখানা) নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা চৌধুরী বাড়ির নিজস্ব পারিবারিক মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক উন্নয়ন কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হামিদূর রহমান চৌধুরী, আনিসুল এহসান চৌধুরী, সৈয়দ ওবায়েদ উল্ল্যাহ, তোফাজ্জল চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, চৌধুরী বাড়ি পরিবারের এই উদ্যোগ একটি ব্যতিক্রমী ও মানবিক কাজ। মৃত ব্যক্তিদের গোসলের জন্য আলাদা ঘর নির্মাণের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রয়োজন পূরণ হবে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের উচিত এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা। এতে করে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি হবে।
প্রধান বক্তা শহিদুল ইসলাম টিটু বলেন, ফতুল্লার উন্নয়নে এ ধরনের সামাজিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আয়োজকদের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি এলাকার বিভিন্ন সমস্যা, বিশেষ করে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং জেলা পরিষদ প্রশাসকের কাছ থেকে এ বিষয়ে আশ্বাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা এ ধরনের মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে একদিকে যেমন সামাজিক সেবা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা গড়ে উঠবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক

নারায়ণগঞ্জে পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন ২ শ্রমিক

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

সিদ্ধিরগঞ্জে হাসপাতাল স্থাপনের প্রস্তাব প্রত্যাহার করলেন এমপি মান্নান

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ

বন্দরে বন্ধ হলো যানবাহনের টোল আদায়: নাসিক প্রশাসকের কঠোর পদক্ষেপ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ১১৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে অভিনব কায়দায় জুতার ভেতর ইয়াবা পাচারকালে যুবক গ্রেপ্তার

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬