সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | Monday, 20 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
জ্বালানি তেল ও এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি তারিকুল সুজনের নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি । নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। ফতুল্লায় ব্যবসা দখলচেষ্টা ও হামলার অভিযোগ, আহত ১ নাসিক ২৩ নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার শহীদের উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কদম রসুলে সিটি কর্পোরেশনের আল্টিমেটাম: দখলদারদের বিরুদ্ধে একশন কাল
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা
মহানগর

নাসিকের ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা

শেয়ার করুন:


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৭টি ওয়ার্ডে ৭৭ হাজার ৯৮৪ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়।

নাসিকের তথ্যমতে, ২৭টি ওয়ার্ডে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। ১৪ কার্যদিবস ধরে ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়নে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের কদম রসূল অঞ্চলকে তিনটি জোনে বিভক্ত করা হয়েছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ জোনে ৩৭টি কেন্দ্রে ২৮ হাজার ১০১ জন, সিদ্ধিরগঞ্জ জোনে ৫৬টি কেন্দ্রে ২৯ হাজার ৯০৮ জন এবং বন্দরের কদম রসূল জোনে ৩২টি কেন্দ্রে ১৯ হাজার ৯৭৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নাসিকের মেডিক্যাল অফিসার ডা. নাফিয়া ইসলাম জানান, আগামী ২০ এপ্রিল থেকে প্রথম ৮ কার্যদিবসে কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ কার্যদিবসে স্কুল পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ১ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে প্রতিটি কেন্দ্র ও আশপাশের এলাকায় মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

নাসিকের তিনটি জোনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১২৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নাসিক ২৩ নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার শহীদের উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

নাসিক ২৩ নং ওয়ার্ডে ইঞ্জিনিয়ার শহীদের উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
কদম রসুলে সিটি কর্পোরেশনের আল্টিমেটাম: দখলদারদের বিরুদ্ধে একশন কাল

কদম রসুলে সিটি কর্পোরেশনের আল্টিমেটাম: দখলদারদের বিরুদ্ধে একশন কাল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে নদী নিয়ে এনপিসির ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী শুরু

নারায়ণগঞ্জে নদী নিয়ে এনপিসির ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনী শুরু

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
তারেক রহমানকে নিয়ে 'কটূক্তি': জাগপা নেতা রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি খোরশেদের

তারেক রহমানকে নিয়ে 'কটূক্তি': জাগপা নেতা রাশেদ খানকে গ্রেপ্তারের দাবি খোরশেদের

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী

নারায়ণগঞ্জ জেলা পুলিশ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬