মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | Tuesday, 21 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জেসহ সারা দেশে আজ থেকে এসএসসি পরীক্ষা শুরু গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২ নারায়ণগঞ্জে হকার উচ্ছেদ: পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ, নগরভবনে স্মারকলিপি রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক** নারায়ণগঞ্জ সদর উপজেলায় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ এর উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা হকার উচ্ছেদ ও পুনর্বাসন ইস্যুতে গণসংহতি নেতা অঞ্জনের ‘দ্বি-মুখী’ নীতি: ফুঁসে উঠছে নগরবাসী রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার
নগরের বাইরে

রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার আসামি শাকিল গ্রেফতার

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে প্রবাসী মাসুম মিয়া (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অন্যতম প্রধান আসামি শাকিল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার দিয়াবাড়ী মেট্রো রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত শাকিল মিয়া রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার মোঃ মোস্তফার ছেলে।

মামলার বিবরণী ও র‍্যাব সূত্রে জানা যায়, নিহত মাসুম মিয়া এবং একই এলাকার রাজু সৌদি আরবে থাকাকালীন তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি তারা উভয়ই দেশে ফিরে আসেন। গত ৩০ মার্চ সন্ধ্যায় মাসুম মিয়া মোটরসাইকেল যোগে পাঁচদোনা থেকে বাড়ি ফেরার পথে টাওরা মধ্যপাড়া সড়কে ওত পেতে থাকা রাজু, শাকিলসহ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। র‍্যাব-১১ ও র‍্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ এপ্রিল বিকাল সোয়া ৬টার দিকে উত্তরার দিয়াবাড়ী মেট্রো ফুড কোর্টের সামনে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​র‍্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিল। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

গাইবান্ধায় অপহৃত ৫ বছরের শিশু মাইশা রুপগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার ২

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়া ডিজেল ও ফার্নেস অয়েল বিক্রির দায়ে মেসার্স সেলিনা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

নারায়ণগঞ্জে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

চৌধুরী বাড়ির উদ্যোগে মৃতদের গোসলখানার উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬