নগরের বাইরে
বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দর থানায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (১২ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— দড়ি সোনাকান্দা এলাকার দিপু (২৫), শ্রীরামপুর এলাকার রনি (২৪), তাজপুর এলাকার রনি (৩২), বন্দর বৌবাজার এলাকার মাহিন (২৫), শাহীমসজিদ এলাকার রাতুল (২৬), মনারবাড়ী এলাকার সোহেল ওরফে মোটা সোহেল (২৮), দড়ি সোনাকান্দা এলাকার আল আমিন (৩০) এবং পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার রাকিব (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সংশ্লিষ্ট ওয়ারেন্টের ভিত্তিতে আদালতে প্রেরণ করা হয়েছে।