শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | Friday, 10 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন অপহরনের ১০ দিন পর ফোন, মুক্তিপণ দাবি রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করল ‘হলি উইলস স্কুল’ নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
সেলিম প্রধানের জামিন ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা- মানববন্ধনে রূপগঞ্জবাসী
নগরের বাইরে

সেলিম প্রধানের জামিন ঠেকাতে একের পর এক মিথ্যা মামলা- মানববন্ধনে রূপগঞ্জবাসী

শেয়ার করুন:

ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের জামিন ঠেকাতে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রূপগঞ্জবাসী।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সেলিম প্রধানের পরিবার ও রূপগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলিম প্রধান পরিকল্পিত ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলার শিকার। তারা বলেন, অতীতে কোনো সুস্পষ্ট অপরাধ ও প্রমাণ ছাড়াই তাকে দীর্ঘ চার বছরের বেশি সময় কারাভোগ করতে হয়েছে। বর্তমানে তার জামিন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একের পর এক নতুন মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন। তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন।

তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। কখনো তাকে এক রাজনৈতিক দলের ঘনিষ্ঠ, আবার কখনো অন্য দলের সঙ্গে সংশ্লিষ্ট দেখিয়ে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধন থেকে প্রশ্ন তোলা হয়, অতীতে নির্যাতনের শিকার একজন ব্যক্তিকে কেন বারবার নতুন করে ভিত্তিহীন মামলায় জড়ানো হচ্ছে এবং কেন সুস্পষ্ট প্রমাণ ছাড়াই ধারাবাহিকভাবে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, বিষয়টি মানবিক ও ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এতে একজন ভুক্তভোগী নাগরিক ন্যায়বিচার পাবেন এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে।

মানববন্ধন থেকে কয়েকটি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে— সেলিম প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, অভিযোগসমূহের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ, তার সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস মনিটরিং কাউন্সিল-এর মহাসচিব মনিরুল ইসলাম, জাপান বাংলাদেশ আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান, ব্যবসায়ী সালমা আখতার, সেলিম প্রধানের চাচাতো ভাই জামান উদ্দিনসহ প্রায় অর্ধশতাধিক রূপগঞ্জবাসী।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

অপহরনের ১০ দিন পর ফোন, মুক্তিপণ দাবি

অপহরনের ১০ দিন পর ফোন, মুক্তিপণ দাবি

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
রূপগঞ্জ থানায় নতুন ওসি এএইচএম সালাউদ্দিন  রূপগঞ্জ প্রতিনিধি:

রূপগঞ্জ থানায় নতুন ওসি এএইচএম সালাউদ্দিন রূপগঞ্জ প্রতিনিধি:

রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

রূপগঞ্জে ইউপি সদস্য আব্দুল মতিন ও তার স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
ফতুল্লায় জুটের গোডাউনে আগুন, ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই

ফতুল্লায় জুটের গোডাউনে আগুন, ২০ লক্ষ টাকার মালামাল পুরে ছাই

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ

রূপগঞ্জে ডাইয়িং কারখানার বর্জ্যে পরিবেশ বিপন্ন ॥ মরে যাচ্ছে মাছ

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪

আড়াইহাজারে হত্যা ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেপ্তার ৪

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬