সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | Monday, 13 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সেমিনার: ‘সমন্বিত উদ্যোগই হবে মূল চালিকাশক্তি’ নারায়ণগঞ্জ বিবি রোডে উচ্ছেদ অভিযান কাল: প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযান: ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: জননিরাপত্তায় সমন্বিত প্রচেষ্টার আহ্বান নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স'কে "বিশেষ সম্মাননা" প্রদান। নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির বড় পদক্ষেপ: ১,৬৯৪ কোটি টাকার ঋণ অনুমোদন রাজনীতিতে বন্দি ফুটপাত: ১৩ এপ্রিল কি মুক্ত হবে নারায়ণগঞ্জ? গণভোটের রায় বাস্তবায়ন না হলে নারায়ণগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন: মাওলানা আব্দুল জব্বার
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের
মহানগর

মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মাদক নির্মূলে র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টানা তিন ঘণ্টা অনুষ্ঠিত মাসিক জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও নাগরিক ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলার কিছুটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ ও মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় গুরুত্বের সঙ্গে সভায় আলোচনা করা হয়েছে।”

তিনি জানান, মাদক নির্মূলে ইতোমধ্যে র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে অভিযান শুরু হয়েছে। তবে তা আরও জোরদার ও সমন্বিতভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দলের পরিচয়ে কেউ যেন অপরাধ করে পার না পায়। অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা চাই নারায়ণগঞ্জবাসী আবারও নিরাপত্তা ও আস্থা ফিরে পাক।”

জনদুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়াম এলাকায় ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন দিয়েছে, যা বাস্তবায়নে প্রায় তিন মাস সময় লাগবে।

তিনি বলেন, “এর আগে অন্তত স্পিড ব্রেকার বসানো প্রয়োজন, কারণ প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।”

সবশেষে তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা গেলে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন

সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ বিবি রোডে উচ্ছেদ অভিযান কাল: প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি

নারায়ণগঞ্জ বিবি রোডে উচ্ছেদ অভিযান কাল: প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: জননিরাপত্তায় সমন্বিত প্রচেষ্টার আহ্বান

নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: জননিরাপত্তায় সমন্বিত প্রচেষ্টার আহ্বান

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স'কে  "বিশেষ সম্মাননা" প্রদান।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় বিকেএমইএ ও চেম্বার অব কমার্স'কে "বিশেষ সম্মাননা" প্রদান।

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির বড় পদক্ষেপ: ১,৬৯৪ কোটি টাকার ঋণ অনুমোদন

নারায়ণগঞ্জের উন্নয়নে এডিবির বড় পদক্ষেপ: ১,৬৯৪ কোটি টাকার ঋণ অনুমোদন

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
রাজনীতিতে বন্দি ফুটপাত: ১৩ এপ্রিল কি মুক্ত হবে নারায়ণগঞ্জ?

রাজনীতিতে বন্দি ফুটপাত: ১৩ এপ্রিল কি মুক্ত হবে নারায়ণগঞ্জ?

শনিবার, ১১ এপ্রিল ২০২৬