মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | Tuesday, 14 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ফুটপাত উচ্ছেদ অভিযানে সংহতি অধ্যাপক মামুন মাহমুদের: ‘আমরা হকার মুক্ত করি নাই, অধিকার প্রতিষ্ঠা করেছি’ সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণ: স্থানীয়দের তৎপরতায় বড় রক্ষা ফতুল্লায় গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: ৪০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সিদ্ধিরগঞ্জে জোড়া হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট, মোট মামলা ১২ সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সেমিনার: ‘সমন্বিত উদ্যোগই হবে মূল চালিকাশক্তি’
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
সিদ্ধিরগঞ্জে জোড়া হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট, মোট মামলা ১২
মহানগর

সিদ্ধিরগঞ্জে জোড়া হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট, মোট মামলা ১২

শেয়ার করুন:
বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে রাব্বী হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।

তিনি জানান, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রোববার (১২ এপ্রিল) আদালত আবেদনটি মঞ্জুর করেন।

একই সঙ্গে মামলার শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

এ বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এ মামলায় তাকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া সেলিম মণ্ডল হত্যা মামলার এজাহারেও আইভীর নাম উল্লেখ ছিল না।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সব মিলিয়ে বর্তমানে ডা. সেলিনা হায়াত আইভী ১২টি মামলায় গ্রেপ্তার রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একই বছরের নভেম্বরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দেন। পরে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।

এরপর ১৮ নভেম্বর তাকে ফতুল্লা ও সদর থানার আরও পাঁচটি মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। সবশেষ সিদ্ধিরগঞ্জের সেলিম মণ্ডল ও রাব্বী হত্যা মামলাসহ মোট ১২টি মামলায় তিনি গ্রেপ্তার রয়েছেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ফুটপাত উচ্ছেদ অভিযানে সংহতি অধ্যাপক মামুন মাহমুদের: ‘আমরা হকার মুক্ত করি নাই, অধিকার প্রতিষ্ঠা করেছি’

ফুটপাত উচ্ছেদ অভিযানে সংহতি অধ্যাপক মামুন মাহমুদের: ‘আমরা হকার মুক্ত করি নাই, অধিকার প্রতিষ্ঠা করেছি’

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণ: স্থানীয়দের তৎপরতায় বড় রক্ষা

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণ: স্থানীয়দের তৎপরতায় বড় রক্ষা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ

নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন

সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

রবিবার, ১২ এপ্রিল ২০২৬