মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ | Tuesday, 14 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
বন্দরে পুলিশের বিশেষ অভিযান: ৮ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ফুটপাত উচ্ছেদ অভিযানে সংহতি অধ্যাপক মামুন মাহমুদের: ‘আমরা হকার মুক্ত করি নাই, অধিকার প্রতিষ্ঠা করেছি’ সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণ: স্থানীয়দের তৎপরতায় বড় রক্ষা ফতুল্লায় গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: ৪০ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সিদ্ধিরগঞ্জে জোড়া হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট, মোট মামলা ১২ সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে সেমিনার: ‘সমন্বিত উদ্যোগই হবে মূল চালিকাশক্তি’
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
ফুটপাত উচ্ছেদ অভিযানে সংহতি অধ্যাপক মামুন মাহমুদের: ‘আমরা হকার মুক্ত করি নাই, অধিকার প্রতিষ্ঠা করেছি’
মহানগর

ফুটপাত উচ্ছেদ অভিযানে সংহতি অধ্যাপক মামুন মাহমুদের: ‘আমরা হকার মুক্ত করি নাই, অধিকার প্রতিষ্ঠা করেছি’

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, প্রশাসন ও সিটি কর্পোরেশনের ফুটপাত উচ্ছেদ উদ্যোগের সঙ্গে তিনি একমত এবং একাত্মতা ঘোষণা করেছেন।

সোমবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বেলা ৩টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

তিনি বলেন, “আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। নারায়ণগঞ্জের মানুষের রাস্তায় নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করাই মূল লক্ষ্য।”

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, এই রাস্তা জনগণের, কোনোভাবেই তা হকারদের দখলে থাকতে পারে না। যারা হকার পুনর্বাসনের নামে আবার ফুটপাত দখলের সুযোগ তৈরি করবে, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, স্কুলগামী শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে—এটাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা। প্রশাসনকে এই উদ্যোগ স্থায়ীভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনকে কঠোরভাবে এটি ধরে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আর দখলদারিত্ব ফিরে না আসে।

এসময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারী ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, , ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণ: স্থানীয়দের তৎপরতায় বড় রক্ষা

সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণ: স্থানীয়দের তৎপরতায় বড় রক্ষা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে জোড়া হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট, মোট মামলা ১২

সিদ্ধিরগঞ্জে জোড়া হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট, মোট মামলা ১২

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ

নারায়ণগঞ্জে শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন

সংরক্ষিত আসনে আগ্রহ নেই, সরাসরি ভোটে লড়তে চান সামছুন নূর বাঁধন

রবিবার, ১২ এপ্রিল ২০২৬
মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

মাদক নির্মূলে র‍্যাব-বিজিবি-পুলিশের যৌথ অভিযানের আহ্বান এমপি আব্দুল্লাহ আল আমিনের

রবিবার, ১২ এপ্রিল ২০২৬