বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | Thursday, 25 June 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
আড়াইহাজারে এসিল্যান্ডের ওপর ডাকাত দলের হামলা: গ্রেপ্তার ২ ছুরি ও লুণ্ঠিত টাকাসহ চর সৈয়দপুরের ২ ছিনতাইকারী গ্রেফতার ছয় মাসের মধ্যে শেষ হবে কাঁচপুর আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ: প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ চাষাড়া থেকে নিষিদ্ধ সংগঠনের ২ সদস্য গ্রেফতার: রূপগঞ্জ ও বন্দরের দুই যুবনেতা রিমান্ডে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারে ১ কোটি ১৮ লক্ষ টাকার চেক প্রদান অস্ত্রধারীদের ঢাকায় ডেকে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র লুট: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী নাসির হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ, যানজট ফতুল্লায় নদী দূষণের দায়ে ডাইং কারখানাকে জরিমানা ডিএনডি খালের দূষণরোধে জেলা প্রশাসকের হুঁশিয়ারি: অবৈধ কলকারখানা বন্ধের নির্দেশ ২৮ জুন দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: সফল করতে সংবাদ সম্মেলন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. আদালত
লাইসেন্স সংক্রান্ত অনিয়ম: নারায়ণগঞ্জে দুই ক্লিনিককে জরিমানা
আদালত

লাইসেন্স সংক্রান্ত অনিয়ম: নারায়ণগঞ্জে দুই ক্লিনিককে জরিমানা

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ অভিযানে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ নথিপত্রে চিকিৎসা কার্যক্রম চালানোর দায়ে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সদর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এদিন দুপুরে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ রোড এলাকায় ‘মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২)’ নামক প্রতিষ্ঠানে আকস্মিক অভিযান চালানো হয়। সেখানে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় ‘জৈনপুর ক্লিনিক’-এ পরিচালিত অপর এক অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির লাইসেন্স হালনাগাদ করা নেই। দীর্ঘ দিন ধরে অনিয়মের মধ্য দিয়ে কার্যক্রম চালানোয় ক্লিনিক কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সার্বিক নির্দেশনা ও সমন্বয়ে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ।

অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। সরকারি নিয়ম অমান্য করে এবং যথাযথ লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন

শুক্রবার, ২২ মে ২০২৬
সোনারগাঁয়ে ডাকাতদের হামলায়  একজন নিহত।

সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় একজন নিহত।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**

ফতুল্লায় ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, গুলিতে আহত ৪; গণধোলাই দিয়ে আটক এক**

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

নারায়ণগঞ্জে পরিত্যক্ত অস্ত্রের ছড়াছড়ি: জনমনে আতঙ্ক, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ।

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

তারেক রহমানসহ তার কন্যা জায়েমা রহমানকে কটুক্তি; যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬